Bangla Serial

জি বাংলার পর্দায় ফিরছে জনপ্রিয় জুটি! সামনে এলো প্রথম প্রোমো!

জি বাংলার (Zee Bangla) পর্দায় আসছে নতুন নতুন ধারাবাহিক। টিআরপি কমে যাওয়ার ধারাবাহিকগুলোকে বিদায় জানিয়ে পর্দায় আসছে জনপ্রিয় প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকগুলো। আর সেই ধারাবাহিকগুলোর হাত ধরে পর্দায় ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় নায়ক-নায়িকারা। ফিরছে দর্শকদের জনপ্রিয় জুটি। ইতিমধ্যেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক অমর সঙ্গী (Amor Songi) এবং কাজল নদীর জল।

পর্দার জনপ্রিয় ধারাবাহিক আমাদের এই পথ যদি না শেষ হয়

তবে তারই মাঝে শোনা গেল নতুন খবর পর্দায় ফিরছেন জি বাংলার একসময়কার জনপ্রিয় জুটি। একসময়কার জি বাংলার পর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল ক্রেজি আইডিয়াস প্রযোজনা সংস্থার ধারাবাহিক আমাদের এই পথ যদি না শেষ হয়। ২০২১ সালের এপ্রিল মাসে এই ধারাবাহিকটির হাত ধরেই ছোটপর্দায় বিপুল জনপ্রিয়তা পেয়েছিল অভিনেতা ঋত্বিক মুখার্জী। ধারাবাহিকে সাত্যকির চরিত্রে অভিনেতার দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল দর্শকদের।

ধারাবাহিকে অভিনেত্রী অন্বেষা হাজরার সঙ্গে ঋত্বিক মুখার্জীর রসায়ন ভীষণ পছন্দ করেছিলেন দর্শকরা। পর্দায় একসময় জমজমাট ছিল উর্মি আর সাত্যকির কেমিস্ট্রি। অনেকেই আবার সেইসময় এও ধারণা করেছিলেন বাস্তবেও প্রেমে করেছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা। পর্দায় প্রায় দেয় বছর চলেছিল এই ধারাবাহিকটি। তবে শেষমেশ টিআরপির কারণেই ২০২২ সালের ৯ নভেম্বর শেষবারের মতো সম্প্রচারিত হয়ে পর্দা থেকে বিদায় নেয় এই পথ যদি না শেষ হয়।

তবে আজও দর্শকদের মনে একইভাবে রয়ে গেছে ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরার এই জুটি। এখনও কোন ফটোশুটে এই জুটিকে একসঙ্গে দেখে ভীষণ খুশি হন দর্শকদের। ধারাবাহিকের অনুরাগীদের মধ্যে অধিকাংশই দাবি করেছেন এবার পর্দায় ফিরুন অন্বেষা আর ঋত্বিকের জুটি। ফের পর্দায় দেখা যাক উর্মি আর সাত্যকির সেই পুরোনো দুষ্টু মিষ্টি রসায়ন।

আসছে অন্বেষা হাজরা ও ঋত্বিক মুখার্জীর নতুন ধারাবাহিক

তবে অবশেষে পূর্ণ হল দর্শকদের আশা। পর্দায় ফের জুটি বাঁধছেন অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরা। জানা গেছে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসছে যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিক। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা ঋত্বিক মুখার্জী এবং অন্বেষা হাজরাকে। গতকালই সম্পন্ন হয়েছে এই নতুন ধারাবাহিকটির প্রোমো শুটিং। জানা যাচ্ছে এই সপ্তাহের মধ্যেই জি বাংলার পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটিতে প্রথম ঝলক। আর সব ঠিক থাকলে চলতি মাসেই শুরু হবে এই নতুন ধারাবাহিকটি।

image 1
Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন