Bangla Serial

মানসিক হাসপাতালে ভর্তি হল ফুলকি! ফুলকি কি পারবে শালিনীকে জব্দ করতে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিষেক বসুর (Abhishek Bose) সঙ্গে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের। এমনকি টিআরপি তালিকাতেও কামাল করে চলেছে ফুলকি। যদিও বর্তমানে ধারাবাহিকে এসেছে বিরাট চমক। শালিনীকে নিয়ে বর্তমানে জমে উঠেছে ফুলকির গল্প।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে রুদ্রর বুদ্ধিতেই রায় চৌধুরী বাড়িতে এসে জুড়ে বসেছে শালিনী। মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক করে সকলের চোখের আড়ালে একের পর এক ভয়ঙ্কর প্ল্যান করছে সে। যদিও শালিনীর কারসাজি ধরে ফেলেছে ফুলকি দাস থুড়ি রায় চৌধুরী। শালিনী যে সবটাই নাটক করছে এবার হাতে নাতে প্রমাণ পেয়েছে সে। আর শালিনীর চালাকি ধরতে পেরেই অন্য ডাক্তার আনার কথা বলে ফুলকি। যদিও জেঠুমণির সঙ্গে ফুলকির এই বার্তালাপ শুনে নেয় রুদ্র।

রুদ্রর মুখ থেকে সবটা শুনেই নতুন প্ল্যান করে শালিনী। ডাক্তারের ওষুধ খাইয়ে ফুলকিকে মানসিক ভারসাম্যহীন করে তোলার মতো ভয়ঙ্কর পরিকল্পনা করে শাকচুন্নি ম্যাডাম। যথাসময়ে রায় চৌধুরী বাড়িতে চলে আসে ডাক্তার। শালিনীর শত চেষ্টার পরও ফুলকির বুদ্ধিতে শেষমেশ ডাক্তার দেখাতে বাধ্য হয় শালিনী। কিন্তু তারপরই সে শুরু করে তার নতুন খেলা। ফুলকির ভিটামিনের ওষুধগুলো পাল্টে দিয়ে ডাক্তারের দেওয়া ওষুধগুলো রেখে দেয় শালিনী। না বুঝেই সেই ওষুধগুলো খেয়ে নেয় ফুলকি। আর সেই কারণেই ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়ে সে।

শালিনীকে ধরতে মোক্ষম চাল দিল ফুলকি

যদিও রোহিতের ভালোবাসা আর পরিবারের সমর্থনের কারণে সেই ম্যাচটাও জিতে যায় ফুলকি। ফুলকির অসুস্থতার কারণে পুরোনো ওষুধগুলো পাল্টে নতুন ওষুধ নিয়ে আসে রোহিত। কিন্তু ফুলকির অনুপস্থিতিতে সেগুলোও পাল্টে দেয় শালিনী। তবে এবার আর নিস্তার পায়নি সে। ওষুধ খাওয়ার সময় রাঙতার ঢাকনা আলগা দেখেই সন্দেহ বারে ফুলকির। তারপরই ওষুধগুলো দেখে সে বুঝতে পারে এগুলো আসলে তার ওষুধ নয়। এরপরই ধানু আর পিয়ালের সহায়তায় আসল শালিনীর ওষুধগুলো নিয়ে এসে সেগুলো দেখতেই স্পষ্ট হয়ে যায় সবকিছু।

আরও পড়ুন: রণং দেহী মূর্তি ধারণ করল ফুলকি! উল্টে গেল পাশা! ঝাটা মেরে শালিনীকে রায় চৌধুরী বাড়ি থেকে বিদায় করল ফুলকি?

কি দেখা যাবে ফুলকির আজকের পর্বে?

এরপরই শুরু হয় ফুলকির নতুন প্ল্যান। পাগলের নাটক শুরু করে ফুলকি। আর সেই পাগলামি নাটক করতে গিয়েই ঝাটা দিয়ে শালিনীকে বেঁধরপ মেরে দেয় ফুলকি। ফুলকির পরিস্থিতি দেখে কাঁদতে শুরু করে লাবু, অরুণা। ফুলকির এই পরিস্থিতি দেখে ভেঙে পরে রোহিতও। সে ফুলকিকে বলে সে ফুলকিকে কিছু হতে দেবে না। এদিকে প্ল্যান কাজ করছে ভেবে খুশি হয় রুদ্র আর শালিনী। প্ল্যান অনুযায়ী শালিনীর ডাক্তারকেই নিয়ে আসা হয় রায় চৌধুরী বাড়িতে। কিন্তু আলমারির মাথা থেকে ডাক্তারের ওপর ঝাপিয়ে পড়ে ফুলকি। তবে সে পিয়াল আর ধানুকে জানায় শালিনীর প্ল্যান অনুযায়ী মানসিক হাসপাতালে যাবে সে। আর তারপরই হবে শালিনীর পর্দাফাস।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন