বিয়ের পর থেকেই চর্চায় তারকা দম্পতি কাঞ্চন- শ্রীময়ী। অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik) তাঁর তৃতীয় বিয়েতে বেজায় খুশি। বিয়ে করে এনেছেন ‘বাচ্চা বউ’ প্রেমিকা শ্রীময়ী চট্টরাজকে (Sreemoyee Chattoraj)।কাঞ্চন-শ্রীময়ীয়ের বিয়ের পর চার মাস কেটে গিয়েছিল। তাও হানিমুনটা হয়ে ওঠেনি। তাই আর বিলম্ব না করে জুলাইতে হানিমুন করতে সুদুরে উড়ে গিয়েছিলেন দম্পতি।
হানিমুনে কাঞ্চন-শ্রীময়ী!
কাঞ্চন-শ্রীময়ী জুটির প্রতি আগ্রহের শেষ নেই জনতার। নিজেদের দৈনন্দিন খুঁটিনাটি তথ্য বেশ মজা করে ভাগ করে নেন দম্পতি। খুব সাজানো গোছানো ভিডিও না হলেও কাঞ্চনের সঙ্গে কাটানোমুহূর্তগুলো সমাজ মাধ্যমে তুলে ধরেন শ্রীময়ী। তিন নম্বর বিয়ের পর ‘বাচ্চা বউকে’ নিয়ে সুখের সংসার পেতেছেন কাঞ্চন। সংসারের চার মাস বয়স। মধুচন্দ্রিমায় গিয়েও চুটিয়ে মজা করেছেন তারা।
যারা অভিনেতা-অভিনেত্রীর অনুরাগী তারা জেনে থাকবেন, কলকাতা থেকে বেঙ্গালুরু গিয়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। যদিও এটাই তাঁদের গন্তব্য নয়। এরপর আবার একটি বিমানে চেপেছিলেন এই জুটি। তবে বিমানে চাপার আগে বেঙ্গালুরুর এক্সিকিউটিভ লাঞ্চে ব্রেকফাস্ট করার সময়ের ভিডিয়ো শেয়ার করেন কাঞ্চন ঘরণী। ভিডিওতে দেখা যাচ্ছে, পাউরুটিতে মাখন মাখিয়ে নিচ্ছেন কাঞ্চন, বেশ খুশি খুশি মুখ। আর শ্রীময়ী বলছেন, ‘কত খাবার।’ বলেই বরকে খোঁটা। “এত খাবে? সেই ফ্লাইট থেকে তো খাচ্ছ।”
তবে বউয়ের কথায় আপত্তি তুলে কাঞ্চন বললেন, “আমি কোথায় খেলাম গো! সবই তো খেলে তুমি” শুধু তাই নয়, প্রমাণও দিলেন বিধায়ক। সঙ্গে সঙ্গে তিনি বললেন, “কাপ নুডুলস কে খেল। এত বড় একটা স্পিনাচ স্যান্ডুইচ। তারপর নিজে কী খাচ্ছে. একবার থালার দিকে ক্যামেরা ঘোরাও।” ক্যামেরা ঘোরাতে দেখা গেল শ্রীময়ীর সামনে রাখা প্লেটে কলা, ডিম, পাউরুটি।
আরো পড়ুন খেল খতম কূটনী শালিনীর! ওষুধ পাল্টাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল সে!
যদিও শ্রীময়ী থামলেন না। অভিনেত্রী বললেন “এ তো হেলদি ব্রেকফাস্ট।” তারপর হালকা করে বরকে সাবধান করলেন “আবার ফ্লাইট আছে কিন্তু, সাবধানে খাও।” সম্প্রতি জন্মদিন ছিল
কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজের। আর জন্মদিনের পরেই শহর ছাড়লেন দম্পতি। সোমবার ভোরেই বেরিয়ে পড়েছেন তাঁরা। বহু প্রতীক্ষিত হানিমুনে বেরিয়ে খুশিতে ডগমগ কাঞ্চন-শ্রীময়ী।
