বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় অভিনেতা রুবেল দাসের (Rubel Das) সঙ্গে অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) জুটি মুগ্ধ করেছে দর্শকদের। পর্ণা আর সৃজনের ভালোবাসার কাহিনী দিনে দিনে যেন আরও জমে উঠেছে ছোটপর্দায়। বিশেষত পর্ণার স্মৃতি চলে যাওয়া পর থেকে আরও যেন দৃঢ় হয়েছে পর্ণা আর সৃজনের সম্পর্ক।
সম্প্রতি ধারাবাহিক দেখা গেছে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালতে বেরিয়ে পড়েছে দত্ত বাড়ির সমস্ত সদস্যরা। তবে তারই মাঝে পর্ণা আর সৃজনকে আলাদা করার জন্য নতুন ফন্দি এঁটেছে ঈশা। আর প্রতিবারের মতোই এবারও তাকে সাহায্য করছে মৌমিতা আর অয়ন। ধারালো অস্ত্রের সাহায্যে পর্ণার পা ক্ষত বিক্ষত করে দিয়েছে এই দুজনে। স্ত্রী অসুস্থ দেখে সমস্ত কিছু ভুলে স্ত্রীর সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে সৃজন।
নিম ফুলের মধু আজকের পর্ব ৭ আগষ্ট (Neem Phooler Madhu Today Episode 7 August)
পর্ণার পরিস্থিতি দেখে বাধ্য হয়েই সৃজন আর পর্ণাকে একা রেখে বাবা মাথায় জল ঢালতে চলে যায় সকলে। বাবার মাথায় জল ঢেলে কৃষ্ণা প্রার্থনা করে যেন সৃজন পর্ণাকে ভুলে যায়। কিন্তু তখনই পর্ণাকে কোলে নিয়ে বাবার মন্দিরে এসে উপস্থিত হয় সৃজন। যা দেখে চোখ কপালে উঠে যায় সকলের। বাবার মাথায় জল ঢেলে পর্ণা মহাদেবের কাছে প্রার্থনা করে সৃজন যেন সবসময় ভালো থাকে আর সৃজনের সমস্ত মনস্কামনা যেন পূরণ হয়।
সৃজনও দেবাদিদেব মহেশ্বরের কাছে প্রার্থনা করে পর্ণার যেন স্মৃতি ফিরে আসে। সে যেন তার স্ত্রীকে ফিরে পায়। এরপর সকলে ফিরে আসে দত্ত বাড়িতে। সবটা শুনে ঠাম্মি পর্ণাকে বলেন সৃজনকে প্রমাণ করতে। কিন্তু তখনই পর্ণাকে বাধা দেয় সৃজন। যে জানায় বন্ধুত্বের মধ্যে বড় ছোট হয়না, সবাই সমান। সৃজনের কথা শুনে ভীষণ খুশি হয় পর্ণা। মনে মনে সে ভাবে সৃজন যেমন ভালো মানুষ তেমনই আধুনিক।
আরও পড়ুন: শালিনীর মাথায় উঠল সিঁদুর! তবে কি ভেঙে যাবে রোহিত-ফুলকির সংসার?
সৃজনকে প্রমাণ করল পর্ণা
তবে পর্ণা চলে যেতেই সৃজনের ওপর চড়াও হন কৃষ্ণা। তিনি জিজ্ঞাসা করেন কেন স্বামী হওয়ার শর্তেও সৃজন পর্ণার প্রণাম নিল না? উত্তরে সৃজন জানায় পর্ণা যে যার কত ভালো বন্ধু সেটা অনেক আগেই পর্ণা তাকে বুঝেছে। আর একটা সম্পর্কে স্বামী স্ত্রী দুজনেই সমান। তাই সেখানে বড় ছোট বলে কিছু হয়না। ছেলের কথা শুনে চুপ করে যান কৃষ্ণা। এরপরই রাত্রিবেলায় পুঁটির ঘরে চলে যায় সৃজন। সৃজন আসছে আওয়াজ পেয়েই তাড়াতাড়ি শুয়ে পড়ে পুঁটি আর পর্ণা। পর্ণা ঘুমিয়ে পড়েছে ভেবে সৃজন নিজের মনের কথা বলে দেয় পর্ণাকে। কিন্তু তখনই উঠে পড়ে পর্ণা আর পুঁটি। সৃজনকে দেখে পর্ণা প্রমাণ করে সৃজনকে। তাহলে কি মহাদেবের আশীর্বাদে এবার স্মৃতি ফিরে আসবে পর্ণার? জানতে হলে দেখতে থাকুন নিম ফুলের মধু।
