Bangla Serial

ফুলকিতে ভ’য়ংকর কান্ড! ল্যালা কেবলা সেজে ফুলকির মুখে ঘু’ষি চালালো শালিনী!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগোচ্ছে ততই বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। পর্দায় অভিষেক বসু (Abhishek Bose) এবং দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। তবে ফুলকির জীবনে আগুন লাগানোর জন্য একের পর এক পরিকল্পনা করে চলেছে শালিনী।

সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে রোহিতের কোলে ওঠার জন্য জেদ করতে থাকে শালিনী আর সেটা দেখার পরই তার কেটে যায় ফুলকি দাসের। শালিনীকে এক ধমকে থামিয়ে দেয় ফুলকি দাস। এরপর শালিনীর সামনেই রোহিতের সঙ্গে আরতি করে ফুলকি। যা দেখে রীতিমতো তেলে বেগুনে জ্বলে ওঠে শালিনী মিত্র। এরপরই পারমিতার আর অংশুর মিল করানোর জন্য ক্যাফেতে চলে যায় ফুলকিরা।

ফুলকি আজকের পর্ব ৭ আগষ্ট (Phulki Today Episode 7 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ক্যাফে থেকে বাড়ি ফিরেই আনন্দে নাচতে শুরু করে তমাল, পিয়াল, ধানু আর ফুলকি। যা দেখে ভীষণ রেগে যায় রোহিত। সে রেগে গিয়ে ফুলকিকে বলে কোথায় গিয়েছিল ফুলকি? কেন এত দেরি হল ফুলকির আসতে? রোহিত ফুলকিকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে দেখে হেসে ওঠে ধানু, পিয়াল, তমাল। রোহিতকে পজেজিভ স্বামী বলে রাগাতে থাকে সকলে। যা শুনে আর রেগে যায় রোহিত।

তবে ফুলকির হাতে ম্যাসাজের নাম শুনেই ভয়ে পালিয়ে যায় রোহিত। কিন্তু রোহিত ধীরে ধীরে ফুলকির প্রতি যত্নশীল হচ্ছে এটা দেখে ভীষণ খুশি হয় ফুলকি। তবে আড়াল থেকে রোহিত আর ফুলকির এই মিষ্টি সম্পর্ক দেখে ভীষণ রেগে যায় শালিনী। পরেরদিন যথারীতি সকালে ঘুম থেকে উঠে ছুটতে যায় ফুলকি। কিন্তু ঘরে এসে সে দেখে তার সিঁদুরের কৌটোটা নেই। এরপরই সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে ফুলকি। এরপরই কি মনে হতেই সে চলে যায় শালিনীর ঘরে।

আরও পড়ুন: শত্রুর মুখে ছাই দিয়ে ফের এক হল পর্ণা আর সৃজন! এবার কি ফিরবে পর্ণার স্মৃতি?

ফুলকিকে পাগল করার প্ল্যান করল শালিনী

তবে শালিনীর ঘরে গিয়েই ফুলকি দেখে শালিনী সিঁদুর পড়ছে। শালিনীকে সিঁদুর পড়তে দেখেই রেগে ফুলকি। তারপরই শালিনী এটি ফুলকির মাঝে শুরু হয়ে যায় হাতাহাতি কান্ড। শালিনী বক্সিংয়ের পোজে দাঁড়াতে দেখেই সমস্ত সন্দেহ দূর হয়ে যায় ফুলকির। ফুলকির বুঝে যায় শালিনী সবটা নাটক করছে। এরপরই জেঠুমণির কাছে গিয়ে শালিনীকে অন্য ডাক্তার দেখানোর প্ল্যান করে ফুলকি। যদিও সেই কথা জেনে যায় রুদ্র। সমস্ত কথা শুনে শালিনী বলে সে এবার ভুল ওষুধ খাইয়ে ফুলকিকেই পাগল করে দেবে। তাহলে কি এবার সত্যিই মানসিক ভারসাম্য হারাবে ফুলকি? জানতে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন