Bangla Serial

ঋক-মধুবনীর নতুন সংসারে নেমে এলো অন্ধকার ছায়া! কি করে একা হাতে সব সামলাবে মধুবনী?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi)। তবে ধারাবাহিকটি ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে দর্শকদের। ধীরে ধীরে গাঢ় হচ্ছে মধুবনী আর ঋকের মিষ্টি সম্পর্ক। ধারাবাহিকে মোহনা মাইতি (Mohona Maiti) এবং সায়ন বসুর (Sayan Bose) অন স্ক্রিন রসায়ন ভীষণ পছন্দ করছেন দর্শকরা। পাশাপাশি মিহির চরিত্রে ধারাবাহিকে নতুন মাত্রায় উচ্ছ্বাস এনে দিয়েছে খুদে অভিনেত্রী রাধিকা কর্মকার (Radhika Karmakar)। রাধিকার মুখে মিষ্টি মিষ্টি কথা ভীষণ পছন্দ করেছেন দর্শকরা।

তবে বর্তমানে মধুবনী আর ঋকের বিয়ে নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের প্রতিটি পর্ব। তবে ঋক আর মধুবনীর বিয়েকেই হাতিয়ার করে বিরাট চাল চেলেছেন কমলিনী সেনগুপ্ত। নিজের ছেলেকে সিংহাসনে বসানোর জন্য এবার মোক্ষম চাল দিয়েছেন তিনি। যার জেরেই সমস্ত কিছুর জন্য ঋকেই দোষী মানতে শুরু করে ঋকের পরিবার। তবে স্ত্রী এবং মেয়ের অপমান মুখ বুঝে সহ্য করেনি ঋক। মধুবনীর সম্মান বাঁচাতে স্ত্রীর হাত ধরেই বাড়ি ছেড়েছে সে।

ke prothom kache esechi

কে প্রথম কাছে এসেছি আজকের পর্ব ৬ আগষ্ট (Ke Prothom Kache Esechi Today Episode 6 August)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সেনগুপ্ত বাড়ি ছেড়ে মধুবনীর বাড়িতে চলে এসেছে ঋক। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কমলিনী। ছেলের সঙ্গে আনন্দে শ্যাম্পেন খেতে শুরু করেন তিনি। আর বলেন এবার থেকে সেনগুপ্তদের চেয়ারে বসবে তার ছেলে। অন্যদিকে দেখা যায় হাসি মুখেই মধুবনীকে বরণ করে নেন তার মাসিমা। এরপর খাওয়া দাওয়া শেষ হতেই নিজের সমস্ত জিনিস ঋককে দেখাতে শুরু করে মিহি।

সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে ঋক

সে ঋককে বলে ভালো লোক থেকে এবার সে ঋককে ভালো বাবা তৈরি করবে। এরপরই ওষুধ থেকে ইনসুলিনের জিনিসপত্র সবটাই একে একে ঋককে দেখাতে শুরু করে মিহি। পরেরদিন সকালে হতেই মধুবনী দেখে ঋককে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে মিহি। এরপরই মিহি আর ঋকের মাথায় ভালোবাসার ছোঁয়া এঁকে দেয় মধুবনী। যার কারণে ঘুম ভেঙে যায় ঋকের। এরপরই তখনই মধুবনী ঋককে বলে বাড়ি ফিরে যেতে।

আরও পড়ুন: দ্বিতীয় শালিনী হয়ে উঠল রিকিয়া! পারমিতার আর অংশুর মাঝে কাঁটা হয়ে দাঁড়াল সে!

উত্তরে ঋক জানায় সে বাড়ি ফিরে যাবে তবে মধুবনী আর মিহিকে নিয়ে। এরপরই চলে আসে কুশল। মিহির জন্য মিষ্টি ছাড়া জিলিপি এসেছে দেখে ভীষণ খুশি হয় মিহি। একসঙ্গে তিনজন মিলে তৈরি করে খাওয়ার। তবে এরপরই অফিসে চলে যায় কুশল। অফিসে গিয়ে ঋকের দাদুকে নিজের পদত্যাগ পত্রটি দিয়ে দেয় সে। ঋকের পর কুশলও চলে যাচ্ছে দেখে ভীষণ ভেঙে পড়েন ঋকের দাদু। তাহলে কি নষ্ট হয়ে যাবে সেনগুপ্তদের ব্যবসা? নাকি হাল ধরবে ঋক? জানা যাবে আসন্ন পর্বে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন