জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। তবে যত সময় এগিয়েছে ততই বেড়েছে ধারাবাহিকটির জনপ্রিয়তা। পর্দায় দিনে দিনে জমে উঠেছে দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন। পাশাপাশি পারমিতার চরিত্রে দর্শকদের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। তবে বর্তমানে পারমিতা আর অংশুর সম্পর্ক ঠিক করার জন্য মরিয়া হয়ে উঠেছে ফুলকি।
ধারাবাহিকে সম্প্রতি দেখা যাচ্ছে ফুলকির কথায় ক্যাফেতে গিয়ে পারমিতাকে প্রোপোজ করে অংশু। এত ভালো বন্ধুর কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েই চমকে যায় পারমিতা। সে স্পষ্ট জানিয়ে দেয় সে অংশুকে অন্য চোখে দেখে না। অংশু আগেও শুধুই তার ভালো বন্ধু ছিল আজও আছে আর ভবিষ্যতেই তাই থাকবে। এর থেকে বেশি তাদের মধ্যে অন্য কোন সম্পর্ক তাদের মধ্যে নেই। পারমিতার মুখে এই কথা শুনেই ভীষণ কষ্ট পায় অংশু। তবে তারপরই থেকেই অংশুর সঙ্গে আর কথা বলত না পারমিতা।

ফুলকি আজকের পর্ব ৬ আগষ্ট (Phulki Today Episode 6 August)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সত্যনারায়ণের পুজোতে অংশুর সঙ্গে পারমিতা কথা বলছে না দেখে ভীষণ কষ্ট পায় ফুলকি। তারপরই নতুন ফন্দি আঁটে সে। অংশুর থেকে কলেজ সময়ের সমস্ত কথা শুনে নতুন ফন্দি বের করে ফুলকি। সোমার নাম করে পারমিতাকে ফোন করে ফুলকি। সোমার কথা শুনে দেখা করতে রাজি হয়ে যায় পারমিতা। তবে এরপরই পারমিতার সঙ্গে কথা বলতে চলে আসে রিকিয়া।
পারমিতাকে রিকিয়া জিজ্ঞাসা করে পারমিতা আদৌ অংশুকে ভালোবাসে কিনা। রিকিয়ার কথা শুনেই চমকে যায় পারমিতা। সে জানায় সে অংশুকে ভালোবাসে না। এরপরই পারমিতাকে রিকিয়া জানায় সে অংশুকে ভালোবাসে। আর পারমিতা যেন অংশুর সঙ্গে তার ব্যাপারে কথা বলে। রিকিয়ার কথা শুনেই চমকে যায় পারো। এদিকে ফুলকির কথায় অংশুকে ফোন করে তমাল। যদিও অন্য নম্বর দেখে সন্দেহ হয় অংশুর। এরপরই বন্ধুর পুরোনো নম্বর ফোন করে সবটা জেনে যায় সে।
আরও পড়ুন: সিঁদুর কৌটো চুরি করে সিঁদুর পরতে গিয়ে ধরা পড়ল শালিনী! রুদ্রমূর্তি ধারণ করল ফুলকি
পারমিতার কান্ড দেখে খুশি হল ফুলকি
তবে পারমিতার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য কাউকে কিছু না জানিয়েই যথাসময়ে ওই ক্যাফেতে চলে যায় অংশু। রোমান্টিক গান আর হার্ট শেপের কফি দেখে বেশ অস্বস্তিতে পড়ে যায় পারমিতা। যদিও পরিস্থিতি সামাল দিয়ে অংশু বলে যে এইসব ফুলকিরা শুধু তাদের বন্ধুত্বের সম্পর্কটা ঠিক করার জন্যই করেছে। যা শুনে নিজের অভিমান আর ধরে পড়তে পারেনি পারমিতা। উঠে গিয়ে কান মুলে দেয় ফুলকি। তবে পারমিতার সঙ্গে অংশুর সম্পর্কটা ঠিক হয়েছে দেখে ভীষণ খুশি হয় ফুলকি। কিন্তু এবার তাহলে কি করবে রিকিয়া? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
