Bangla Serial

সিঁদুর কৌটো চুরি করে সিঁদুর পরতে গিয়ে ধরা পড়ল শালিনী! রুদ্রমূর্তি ধারণ করল ফুলকি

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই মিঠাই অনুরাগীদের চোখ রাঙানিকে উপেক্ষা করে টিআরপি তালিকায় কামাল করে গেছে ধারাবাহিকটি। ফুলকি হোক বা রোহিত, শালিনী রুদ্র কিংবা লাবু, পারমিতা, পিয়াল, ধারাবাহিকের প্রতিটি চরিত্রই খুব কম সময়ের মধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) সঙ্গে অভিষেক বসুর (Abhishek Bose) জুটি ইতিমধ্যেই মন ছুঁয়ে গেছে দর্শকদের। পাশাপাশি খল চরিত্রে সকলকে তাক লাগিয়ে দিচ্ছেন অভিনেত্রী শার্লি মোদক (Sharly Modak)

সম্প্রতি ধারাবাহিকটিতে দেখা গেছে ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করেছে শালিনী। আর নিজের অসুস্থতাকে হাতিয়ার করেই একের পর এক কুকর্ম করে চলেছে শালিনী। যাকে প্রতিনিয়ত সাহায্য করছে রুদ্র আর ঈশিতা। সম্প্রতি রোহিতকে একটা কথার ওপর ভিত্তি করেই রোহিতকে ভয়ঙ্করভাবে ফাঁসিয়ে দিয়েছিল শালিনী। যদিও শেষ মুহূর্তে প্রেস কনফারেন্সে এসে খেলা ঘুরিয়ে দেয় ফুলকি। প্রেস কনফারেন্সে নিয়ে আসে কমলিকা বসুকে। আর কমলিকা এসেই শালিনীর সত্যিটা জানিয়ে দেয় মিডিয়াকে।

নিজের মান সম্মান সবটা এইভাবে ধূলিসাৎ হয়ে যেতে দেখে রেগে যায় শালিনী। তবে প্রতিবারের মতোই এবারও পরিস্থিতি সামলে নেয় রুদ্র। এরপরই পরবর্তী ধাপ প্ল্যান করার জন্য ডাক্তারের চেম্বারে শালিনী আর ঈশিতাকে নিয়ে চলে যায় সে। যদিও সম্পূর্ণ ঘটনাটা দেখে খটকা লাগে ফুলকির মনে। রোহিতকে নিয়ে ডাক্তারের কাঁথির চেম্বারে চলে যায় ফুলকি। বাইরে ফুলকির গলা পেয়ে পিৎজার প্যাকেটগুলো কোনক্রমে ডাস্টবিনে ফেলে লুকিয়ে পড়ে রুদ্র।

রোহিতের সঙ্গে আরতি করল ফুলকি

যদিও শেষ রক্ষা হয়নি, পিছনের গেটের কাছে দাঁড়িয়ে ফুলকি আর রোহিতের কথা শুনতে গিয়েই ধরা পড়ে রুদ্র। যদিও সে জানায় ঈশিতা তাকে ডেকেছে। তবে রুদ্রর কোন কথাই বিশ্বাস করেনি ফুলকি। বরং সে রোহিতকে জানায় তার ভীষণ খটকা লাগছে। কিছু একটা গণ্ডগোল আছে। এরপরই পরেরদিন সকালে রায় চৌধুরী বাড়িতে শুরু হয় সত্য নারায়ণের পুজো। জেঠিমনির কথায় শালিনীকে ডাকতে যায় রোহিত। কিন্তু সেখানে যাওয়ার পরই রোহিতের কোলে ওঠার জন্য জেদ শুরু করে শালিনী। যা দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে ফুলকি।

আরও পড়ুন: মেয়ে-মায়ে চুলোচুলি! রেগে গিয়ে নীলুকে সপাটে চ’ড় মারলেন নন্দিতা! পর্ব দেখে বেজায় খুশি দর্শক

ফুলকির সিঁদুরের কৌটো চুরি করতে গিয়ে ধরা পড়ল শালিনী

তবে ফুলকি দাসও ছাড়ার পাত্রী নয়। শালিনীকে ডেকে এনে তারই সামনে রোহিতের সঙ্গে আরতি করে ফুলকি। যা দেখে রেগে যায় শালিনী। ফুলকির ওপর বদলা নেওয়ার জন্য ফুলকির ঘরে গিয়ে সিঁদুরের কৌটো চুরি করে নেয় সে। এরপরই নিজের ঘরে বসে সিঁদুরের কৌটো থেকে এক চিলতে সিঁদুর নিয়ে মনে মনে বলে রোহিত শুধুমাত্র তারই হবে। এদিকে সারা বাড়ি সিঁদুরের কৌটো খুঁজতে থাকে ফুলকি। আর খুঁজতে খুঁজতেই সে চলে যায় শালিনীর ঘরে। শালিনী সিঁদুর পড়তে যাবে এমন সময় ফুলকি ধরে নেয় শালিনীর হাত। যা দেখে কটমট করে ফুলকির দিকে তাকায় শালিনী। তাহলে কি অবশেষে ধরা পড়ল শালিনী? নাকি ফের শালিনীকে বাঁচিয়ে নেবে রুদ্র? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন