Bangla Serial

জয়ের ঘরে উর্মিকে দেখে চমকে উঠল সূর্য! এবার কীভাবে সবটা সামলাবে দীপা!

বর্তমানে বেশ জটিল হয়ে উঠেছে স্টার জলসার (Star jalsha) অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের (Anurager chowa) প্রত্যেকটি পর্ব। সবটা সামাল দিয়ে উঠতে উঠতে নাজেহাল হয়ে পড়ছে ধারাবাহিকের নায়িকা দীপা। শুধুমাত্র একসাথে এক বাড়িতে থাকার জন্য প্রতিনিয়ত লড়াই করে চলেছে বাড়ির প্রত্যেকটা মানুষ। অনেক কষ্ট করে সবাইকে এক ছাদের নিচে নিয়ে আসার একটা উপায় বের করলেও সেখানেও ঘটে যায় বিপত্তি।

বর্তমান গল্প অনুযায়ী, সবাই সূর্যকে লুকিয়ে বাড়ির প্রত্যেককে একই ছাদের নিচে আনার চেষ্টা করছে। যার জন্য দীপ আর বীরকে পালকের দত্তক নেওয়া সন্তান হিসেবে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে কাকাই। সূর্যের সমস্ত প্রশ্ন বান ঘুরে যায় প্রতীকের দিকে। অনেক কষ্ট করে সবটা সামলে নয় লাবণ্য সেনগুপ্ত। যদিও তারপরেও শেষ রক্ষা হয়নি। ছোটখাটো প্রত্যেকটা জিনিস এই বারবার ধরা পড়ে যাচ্ছে সেনগুপ্ত পরিবার।

Dipa AnuragerChowa

অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ২ আগষ্ট (Anurager Chowa Today Episode 2 August)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাত্রিবেলা পড়তে পড়তে হঠাৎ সূর্যর মনে হয় আউট হাউসে বাচ্চাগুলোকে দুটো কম্বল দিয়ে আসা উচিত। যতই হোক বাবার মন। তাই দুটো কম্বল নিয়ে এসে চলে যায় আউট হাউসে। দরজা ধাক্কা দিতেই উর্মি ভাবে এটা হয়তো জয়। দরজা খুলতেই ভিতরে ঢুকে পড়ে সূর্য। ব্যাস আবার সবকিছু ঘেঁটে ঘ হয়ে যায়। বুঝতে পারেনা জয়ের বন্ধু এখানে কি করছে।

উর্মিকে দেখে অবাক সূর্য

উর্মি গোটা বিষয়টাকে ম্যানেজ করার জন্য বলে বসে, সে তার বাড়ি থেকে কোনো রকমের সহায়তা পায় না। তাই লাবণ্য তাকে এখানে থাকতে দিয়েছে এবং পড়াশোনা করার সুযোগ দিয়েছে। ঠিক তখনই সেখানে চলে আসে তিস্তা আর জয়। তাদের দুজনকে দেখে আরো বেশি অবাক হয়ে যায় সূর্য। সে জয়কে বলে, তার বন্ধু উৎপল ঘরে ঘুমোচ্ছে কিন্তু জয় এখানে কি করছে। এই নিয়ে জয়কে ভীষণ বকাবকি করে সূর্য। এরপর তিস্তা তাড়াতাড়ি উর্মিকে নিয়ে চলে যায় জয়ের ঘরে।

আরও পড়ুন: শট দেওয়ার আগে ক্যামেরার সামনে একি করলেন আরাত্রিকা! জানলে চমকে যাবেন আপনিও

পুরোপুরিভাবে উর্মি থেকে উৎপল হয়ে ওঠার আগেই ঘরে ঢুকে পড়ে সূর্য। যেটুকু সর্বনাশ হওয়ার বাকি ছিল সেটুকুও ঘটে যায়। সমস্ত গোঁফ দাড়ি চশমা লাগিয়ে নিলেও চুলটা বাঁধার সময় পায়নি উর্মি। তাই খোলা চুল এই বসে থাকে সে। সূর্য জিজ্ঞাসা করে তার এত বড় চুল এলো কোথা থেকে? উর্মি বলে মানত করা আছে তাই চুল কাটতে পারে না। যা শুনে ভীষণ অবাক হয় সূর্য। তার কাছে সবটাই কেমন যেন গুলিয়ে যেতে থাকে। তবে কি এইবার সব ধরা পড়ে যাবে সূর্যের সামনে?

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন