Bangla Serial

শট দেওয়ার আগে ক্যামেরার সামনে একি করলেন আরাত্রিকা! জানলে চমকে যাবেন আপনিও

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। দিনে দিনে দর্শকদের মাঝে বেড়েছে অভিনেত্রীর জনপ্রিয়তা। করুণামনি রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। এরপর অভিনয় করেছে অগ্নিশিখা ধারাবাহিকে। তবে খেলনা বাড়ির (Khelna Bari) মিতুলের চরিত্রে তার দুর্দান্ত অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। সিঙ্গেল মাদার, প্রতিবাদী মিতুল পালের অভিনয় করে বাংলার ঘরে ঘরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

অভিনেতা বিশ্বজিৎ ঘোষের সঙ্গে আরাত্রিকার জুটি ভীষণ পছন্দ করেছিলেন সকলকে। টেলিভিশনের পর প্রায় দেড় বছর চলেছিল খেলনা বাড়ি। আর ধারাবাহিকটির বিপুল জনপ্রিয়তার কারণেই ধারাবাহিক শেষ হওয়ার মাস খানেকের মাথায় নতুন প্রজেক্ট চলে আসে অভিনেত্রীর হাতে। বর্তমানে দর্শকদের মাঝে মিঠিঝোরার রাইপূর্ণার নামে খ্যাত অভিনেত্রী আরাত্রিকা মাইতি।

ধারাবাহিকে রাইয়ের চরিত্রে অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। সংসারের হাল ধরার জন্য ভালোবাসার মানুষের হাত ছেড়ে দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে রাই দর্শকদের কাছে হয়ে দাঁড়িয়েছে আদর্শ মেয়ে। যদিও অভিনেত্রী যে নিজের কাজকে ভীষণ ভালোবাসেন নানান সময় সে কথা স্বীকার করেছেন আরাত্রিকা নিজেই। ছোট থেকে অভিনয়ের প্রতি আগাদ ভালোবাসা ছিল তার। অল্প বয়সেই ঝাড়গ্রাম থেকে মায়ের সঙ্গে আসতেন অডিশন দিতে।

কাজের জন্য অনেক জায়গা দিয়েছেন অডিশন। রিজেক্টও হয়েছেন বহুবার। কিন্তু হার মানেননি কখনও। চালিয়ে গেছেন লড়াই। বর্তমানে কলেজ পড়ুয়া এই অভিনেত্রী। যদিও অভিনেত্রীকে দেখে তা বোঝা দায়। নিজেকে বরাবরই ভীষণ সুন্দরভাবে ক্যামরার সামনে মেলে ধরেন অভিনেত্রী। নিজের মেকআপ থেকে সব কিছু খেয়াল রাখেন নিজেই। তবে সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। যা দেখে রীতিমতো অবাক দর্শকরা।

আরও পড়ুন: ঝুড়ি থেকে বেরিয়ে পড়লো বেড়াল! শালিনীর নোংরা প্ল্যান ফাঁ’স করলো ফুলকি!

শট দেওয়ার আগে কি করেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি?

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে শুটিং শুরু হওয়ার আগে পায়ের থেকে জুতো খুলে ক্যামেরাকে প্রণাম করছেন অভিনেত্রী। মনে মনে বলছেন নিজের মনস্কামনা। তারপর ফের জুতো পড়ে স্ক্রিপ পড়ার কাজে মনোনিবেশ করেছেন আরাত্রিকা। কিন্তু কেন? কেন এরূপ আচরণ করেন অভিনেত্রী। জানা গেছে অভিনেত্রী প্রতিদিন শট দেওয়ার আগে এইভাবেই ক্যামেরার প্রণাম করে। আপাতত দৃষ্টিতে দেখলে দর্শকদের মতামত নিজের কাজ এবং কাজের জিনিসকে সম্মান দিয়েই এই কাজ করেন আরাত্রিকা। একজন অভিনেত্রীর কাছে ক্যামেরাই সব। আর সেই কারণেই ক্যামেরাকে প্রমাণ করে শট দেন আরাত্রিকা। এই বিষয়ে আপনাদের কি মনে হয়?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন