Entertainment

একঘেয়েমি ১ বা ২ বছর ধরে বাংলা সিরিয়াল আর নয়! এবার ১০০ দিনেই শেষ! নতুন নতুন গল্প নিয়ে আসছে এই চ্যানেল!

বাঙালি তথা বাংলার ঘরণীদের কাছে দিন শেষে একটুখানি বিনোদন পাওয়ার মূল উৎস হল বাংলা ধারাবাহিক (Bengali Serial)। ধারাবাহিকের বিভিন্ন গল্প নায়ক নায়িকা ইত্যাদি নিয়েই নিজের অবসর সময় কাটিয়ে থাকেন গৃহিণীরা। কোন ধারাবাহিকে কি চলছে, কোন ধারাবাহিকের কাহিনী কত ভালো, কোন চরিত্রটি কেমন এইসব নিয়ে হামেশাই তরজা চলতে থাকে ধারাবাহিক প্রেমী নারীদের মধ্যে। ঠিক একই রকমের চর্চা লেগে থাকে ধারাবাহিকের বিভিন্ন চ্যানেলকে নিয়েও। এই চ্যানেলের ধারাবাহিক বেশি ভালো এই নিয়েই চুলচেরা বিশ্লেষণ করেন ধারাবাহিক প্রেমীরা।

তাই বাংলা ধারাবাহিকের চ্যানেলগুলো প্রতিনিয়ত চেষ্টা করে দর্শকদের মন যুগিয়ে চলতে। দর্শকদের মন রাখতে পারলে তবে বাড়বে টিআরপি। জি বাংলা হোক বা স্টার জলসা, কালার্স বাংলা হোক বা সান বাংলা টিআরপি নিয়ে প্রায় সবকিছু চ্যানেলের মধ্যেই চলছে বিরাট লড়াই। কোন ধারাবাহিকটি দর্শকদের বেশি পছন্দ হচ্ছে সেই নিয়ে চলে বিরাট প্রতিযোগিতা। কোন ধারাবাহিকের টিআরপি সপ্তাহ খানেকের জন্য কমে গেলেও ধারাবাহিকের কাহিনীতে ইতি টানার সিদ্ধান্ত নিয়ে নেয় চ্যানেল।

আজকাল টেলিভিশনের পর্দায় প্রদর্শিত ধারাবাহিক গুলি শুধুমাত্র টিআরপির অভাবে মাত্র কয়েক মাসের মধ্যেই চ্যানেল থেকে বিদায় নিচ্ছে। আগের মতো বছর বছর ধরে নয়, বর্তমানে মেগা সিরিয়ালের সময়কাল হয়ে দাঁড়িয়েছে ১ থেকে ২ বছর। এমনকি কিছু কিছু ক্ষেত্রে টিআরপি না থাকার কারণে মাস তিনেকের মধ্যেই ধারাবাহিকগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রধান চ্যানেলগুলো।

১০০ দিনের ধারাবাহিক নিয়ে আসছে প্রধান চ্যানেল

তবে এবার সামনে এলো অনেক বড় খবর। ১ বছর, ২ বছর নয়, মাত্র ১০০ পর্বের গল্প নিয়ে পর্দায় আসবে এই প্রধান চ্যানেল। ভারতলক্ষ্মী স্টুডিয়োতে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গেছে শুটিং। পরিচালক অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় ১০০ এপিসোডের কনটেন্টের শুটিং করেছে চ্যানেল। জানা গেছে এবার এই বিনোদন চ্যানেলে এরকম ১০০ এপিসোডের কিছু কনটেন্ট নিয়ে আসছে। এই বিষয়টিকে নিয়ে ভাবনা-চিন্তা করার পর এর প্রস্তাব বেশ কিছু মাস আগেই প্রযোজনা সংস্থাগুলোকে দিয়েছিল চ্যানেল। জানা গেছে সুরিন্দর ফিল্মস, যীশু উজ্জ্বল সেনগুপ্ত প্রযোজনা সংস্থা, টেন্ট সিনেমা, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, বাংলা টকিজ, ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থাকে এই একশো দিনের ধারাবাহিকের প্রজেক্ট দিয়েছে চ্যানেল।

আরও পড়ুন: ফুলকির হাতে শালিনীর প্রাণ ভ্রমরা! কমলিকার সাহায্যে শালিনীর প্ল্যান ভেস্তে দিল ফুলকি!

এবার যা করা হচ্ছে সেই সবটাই দর্শকদের কথা মাথায় রেখে। অধিকাংশের মতে, দীর্ঘসময় ধরে চলা ধারাবাহিকের প্রতি বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের আকর্ষণ হারিয়ে ফেলছেন দর্শকমহল। একটা সময় পর কাহিনীর ওপর বিরক্তিকর মনোভাব চলে আসছে দর্শকদের। আর সেই কথা মাথায় রেখেই এবার এই নতুন পরিকল্পনা করেছে চ্যানেল। কিন্তু কোন চ্যানেল আসবে এই ধারাবাহিকগুলো? দর্শকদের প্রিয় চ্যানেল কালার্স বাংলায় আসবে এই নতুন ধারাবাহিকগুলো। জানা গেছে একেবারে নতুন করে শুরু হবে কালার্স বাংলা। আর সেখানেই এবার ১ বছর ২ বছরের নয়, মাত্র ১০০ দিনের ধারাবাহিক দেখবেন দর্শকরা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন