Bangla Serial

ফুলকির হাতে শালিনীর প্রাণ ভ্রমরা! কমলিকার সাহায্যে শালিনীর প্ল্যান ভেস্তে দিল ফুলকি!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছিল দর্শকদের। পর্দায় দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসু (Abhishek Bose) জুটি রসায়ন দিনে দিনে আরও জমে উঠেছে অবশেষে ফুলকিকে নিজের স্ত্রীর আসনে বসিয়েছে রোহিত। রোহিতের মনেও ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে ফুলকি দাস। কিন্তু ফুলকি আর রোহিতের সুখের সংসার আগুন লাগাতে এবার নতুন প্ল্যান করেছে শালিনী আর রুদ্র।

মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ার নাটক শুরু করেছে শালিনী। আর পরিকল্পনা অনুযায়ী এই পরিস্থিতিকেই কাজে লাগিয়ে রোহিতকে বদনাম করছে রুদ্র। সামাজিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যম সমস্ত জায়গাতেই রোহিতকে ধিক্কার জানাতে থাকুন সাধারণ মানুষ। কুশপুতুল জ্বালাতে থাকে রোহিতের। পরিস্থিতি বেগতিক দেখে অবশেষে রুদ্রর কথা মেনে নেয় রোহিত। সে জানায় সে সকলকে বলবে শালিনী সুস্থ হলে সে শালীনিকে বিয়ে করবে।

ফুলকি আজকের পর্ব ৩১ জুলাই (Phulki Today Episode 31 July)

রোহিত রাজি হয়েছে শুনে খুশিতে আত্মহারা হয়ে যায় রুদ্র। সন্ধ্যাবেলায় প্রেস কনফারেন্সের আয়োজন করে সে। যদিও মন মানেছে না রোহিতের। বারবার ফুলকির খোঁজ করতে থাকে রোহিত। ফুলকির কথা ভেবে মন খারাপ হয়ে যায় ধানু, তমাল আর পিয়ালেরও। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন বয়স্ক মানুষকে সাহায্য করে ফুলকি। সেই সূত্রেই কমলিকার সঙ্গে পরিচয় হয়ে যায় ফুলকি দাসের। কমলিকাকে দেখেই ফুলকি চিনতে পারে তাকে।

কমলিকার অফিসে গিয়ে ফুলকি তাকে জিজ্ঞাসা করে শালিনীর ব্যাপারে। প্রথমে ইতস্তত বোধ করলেও ফুলকির ভালোমানুষি দেখে মন জয় করে নেয় কমলিকার। ফুলকিকে সাহায্য করতে রাজি হয়ে যান তিনি। এরপরই নতুন ফন্দি আঁটে ফুলকি দাস। এদিকে রোহিতকে রুদ্র বোঝানোর চেষ্টা করে যেন কোনমতেই আজ রুদ্র ভুলভাল কোন কান্ড না করে। এরপর যথাসময়ে শুরু হয়ে যায় প্রেস কনফারেন্স।

আরও পড়ুন: সুধাকে তিরস্কার করল সমাজ! সকলকে যোগ্য জবাব দিয়ে তার পাশে দাঁড়ালো তেজ!

শালিনীর পর্দাফাঁস করল কমলিকা

প্রেস কনফারেন্সে নিয়ে আসা হয় শালিনী। যদিও সে নিজের নাটক চালিয়ে গিয়েছিল। শালিনী আসার পর ঈশিতা বলে আজ রোহিত সকলকে বলবে শালিনী সুস্থ হয়ে গেলে রোহিত শালিনীকে বিয়ে করবে। কিন্তু রোহিত কিছু বলার আগেই সেখানে চলে আসে ফুলকি। ফুলকি জানায় তার কিছু কথা বলার আছে। ফুলকির সঙ্গে কমলিকাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় শালিনী আর রুদ্র। কমলিকাকে মিডিয়াকে জানায় রোহিত কোনদিনও শালিনীকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি। শালিনী সবটাই প্ল্যান করেছিল রোহিতকে ফাঁসানোর জন্য। আর সেই জন্য মিডিয়াকে শালিনী নিজেই ডেকেছিল মন্দিরে। কমলিকার কথা শুনে চমকে যায় শালিনী। তাহলে কি এবার শালিনীর পর্দাফাঁসের পালা শুরু হল? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন