Bangla Serial

ধারাবাহিকে বিরাট চমক! শালিনীর সমস্ত নাটক হাতেনাতে ধরে ফেললো ফুলকি!

বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। নতুন নতুন চমকের কারণে দর্শকদের মনেও জায়গা করে নিয়েছে ধারাবাহিকটি। পর্দায় অভিষেক বসু (Abhishek Bose) সঙ্গে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) রসায়ন ইতিমধ্যেই ভীষণ পছন্দ করছেন দর্শকরা। আর তার সঙ্গে শালিনীর চরিত্রে শার্লি মোদকের দুর্দান্ত অভিনয় তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। কুনীতিতে রুদ্ররূপ সান্যালকেও মাত দিয়ে দিচ্ছে শালিনী।

বর্তমানে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনীকে নিয়েই জমে উঠেছে ধারাবাহিকের গল্প। ফের নতুন চাল চলেছে রুদ্র আর শালিনী। রুদ্রর বুদ্ধিতেই প্রথমে বন্যায় ভেসে যাওয়ার নাটক করে শালিনী। তারপরই রুদ্র সকলকে জানায় শালিনীকে পাওয়া গেছে। রুদ্রর কথা শুনেই হাসপাতালে চলে যায় রোহিত আর ফুলকি। আর সেখানে গিয়ে তারা জানতে পারে শালিনী মানসিক ভারসাম্য হারিয়েছে। শালিনীর পরিস্থিতি দেখে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় রোহিত।

WhatsApp Image 2024 07 23 at 5.11.24 PM

ফুলকি আজকের পর্ব ২৩ জুলাই (Phulki Today Episode 23 July)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীকে চলে এসেছে রায় চৌধুরী বাড়িতে। তবে বাড়িতে আসার পর থেকেই রোহিতকে এক মুহূর্তের জন্যও কাজ ছাড়া করেছে না সে। আর ফুলকিকে দেখতেই ভয়ে পেয়ে যাচ্ছে শালিনী। এইসব দেখে ভীষণ খারাপ লাগে ফুলকির। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে সে চাইলেও এখন কিছু করতে পারবে না। আর সেই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে চলেছে শালিনী।

তবে ফুলকিকে এইভাবে কষ্ট পেতে দেখে ভীষণ খারাপ লাগছে অরুণারও। তিনি পারমিতাকে বলেন শালিনীকে এই বাড়িতে আনার কি খুব দরকার ছিল? কিন্তু পারমিতা কিছু বলার আগেই সেখানে চলে আসেন হৈমন্তী, ঈশিতা আর রুদ্র। হৈমন্তী অরুণাকে বলে তার ছেলের জন্য আজ শালিনীর এই অবস্থা তাই শালিনীকে সুস্থ করার জন্য যা যা করণীয় সবটাই করতে হবে রোহিতকে। এমনকি তিনি ফুলকিকেও বলেন শালিনীর খেয়াল রাখতে।

আরও পড়ুন: গোটা পরিবারকে গ্রাস করলো শালিনী! তবে কি ভেঙে যাবে রোহিত ফুলকির সম্পর্ক? 

শালিনীর চালাকি ধরে ফেলল ফুলকি

জেঠিমনির কথা শুনে খুব খারাপ লাগে ফুলকি। তারপরই দেখা যায় শালিনীকে নিয়ে নিচে চলে এসেছে রোহিত। কিন্তু ফুলকিকে দেখেই রেগে যায় শালিনী। ফুলকি বুঝতে পারে কিছু একটা গোলমাল আছে। শালিনী সব ভুলে গেছে কিন্তু তাকে ভোলেনি এটা সম্ভব নয়। তাকে ঠান্ডা মাথায় প্রমাণ জোগাড় করতে হবে। এরপরই রোহিত ফুলকিকে বলে ওপরে চলে যেতে। কাঁদতে কাঁদতে ওপরে চলে ফুলকি। কিন্তু ফুলকি কী পারবে সত্যিটা বের করতে?

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন