Bangla Serial

গোটা পরিবারকে গ্রাস করলো শালিনী! তবে কি ভেঙে যাবে রোহিত ফুলকির সম্পর্ক?

বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। শুরুর থেকেই ধারাবাহিকের গল্প মন জয় করে নিয়েছিল দর্শকদের। এমনকি মিঠাই (Mithai) ফ্যানেদের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়েই দিনে দিনে বেড়েছে ফুলকির জনপ্রিয়তা। এমনকি বর্তমানে পর্ণা আর জ্যাসকে পরাস্ত করে এগিয়ে দিব্যানি মন্ডলের (Devyani Mondal) ফুলকি। তবে বর্তমানে শালিনী অর্থাৎ অভিনেত্রী শার্লি মোদকের (Sharly Modak) নিয়ে জমে উঠেছে ধারাবাহিকের গল্প।

অবশেষে শালিনীর খোঁজ পেয়েছে রোহিত। যদিও শালিনী যে কোথায় হারায়নি এটা এতদিনে বোঝে গেছেন সকলেই। সবটাই আসলে ধারাবাহিকের খলনায়ক রুদ্ররূপ সান্যাল অর্থাৎ জামাইবাবুর কারসাজি। যদিও প্রতিবারের মতো এবার এখনও সবটা আন্দাজ করতে পারেনি ফুলকি দাস। রুদ্র জানায় শালিনীর খোঁজ পাওয়া গেছে। সে এখন একটি হাসপাতালে ভর্তি। কথাটা শুনেই তড়িঘড়ি হাসপাতালে ছুটে যায় রোহিত, ফুলকি সহ সকলে।

WhatsApp Image 2024 07 22 at 5.24.28 PM

ফুলকি আজকের পর্ব ২২ জুলাই (Phulki Today Episode 22 July)

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে ডাক্তার জানিয়েছেন মানসিক ভারসাম্য হারিয়েছে শালিনী। কথাটা শুনেই মাথায় আকাশ ভেঙে পড়ে রোহিতের। রোহিতের কথায় ফুলকি যায় শালিনীর সঙ্গে কথা বলতে। কিন্তু তাতেও লাভের লাভ হয়নি কিছুই। শালিনীর পরিস্থিতি দেখে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে ফুলকি। রোহিত এসে ফুলকিকে জানায় সে শালিনীকে বাড়ি নিয়ে যাবে। কথাটা শুনে একপ্রকার বাধ্য হয়েই রাজি হয়ে যায় ফুলকি। যদিও তমাল ফুলকিকে বলে শালিনীকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্তটা একেবারেই ঠিক হয়নি।

তখনই চলে আসে পারমিতা আর লাবু। তারা তমালকে বুঝিয়ে বলে কেন ফুলকি শালিনীকে বাড়ি নিয়ে যেতে রাজি হয়েছে। এদিকে মনের মধ্যে হাজার প্রশ্ন ঘুরতে থাকে ফুলকি। সঙ্গে একরাশ কষ্ট। কিন্তু পরিস্থিতি এতটাই জটিল সে চাইলেও এখন কিছু করতে পারবে না। এরপরই দেখা যায় রোহিতকে ঘিরে ধরে মিডিয়া। একের পর এক প্রশ্ন রোহিতের দিকে ছুঁড়ে দেয় তারা। যদিও সবটা দেখে মনে মনে ভীষণ খুশি হয় রুদ্র। কারণ এইসবটাই সে নিজেই করিয়েছে। এরপরই কোনরকমে মিডিয়ার লোকেদের সরিয়ে শালিনীকে হাসপাতাল থেকে বের করিয়ে নিয়ে আসে রোহিত।

আরও পড়ুন: পাগলি সেজে রায় চৌধুরী বাড়িতে ফিরল কূটনী শালিনী! ফুলকি কি পারবে তার সংসার আগলে রাখতে?

শালিনীকে দেখে রেগে গেল অরুণা

তবে গাড়ির সামনে এসেই শালিনী বলে সে তার বন্ধুর পাশে বসবে। কথাটা শুনে ভীষণ খারাপ লাগে ফুলকির। কিন্তু রোহিত ফুলকিকে বলে শালিনীর এই শরীরের অবস্থায় তাকে জোর করা ঠিক হবে না। রোহিতের কথা শুনে চুপচাপ পিছনের সিটে বসে যায় ফুলকি। রোহিতের ভীষণ খারাপ লাগে ফুলকির জন্য। তারপর সবটাই পৌঁছে যায় রায় চৌধুরী বাড়িতে। শালিনী দেখেই রেগে যান অরুণা। যদিও পারমিতা সবটা বুঝে বলে তাকে। রোহিতের মুখে সারাক্ষণ খালি শালিনীর নাম শুনে বেশ বিরক্ত হন তিনি। যদিও এই পরিস্থিতিতে তিনিও অপারক। শালিনী কি ভেঙে দেবে ফুলকি আর রোহিতের সম্পর্ক? জানতে হলে মিস করবেন না ফুলকি।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন