Bangla Serial

পাগলি সেজে রায় চৌধুরী বাড়িতে ফিরল কূটনী শালিনী! ফুলকি কি পারবে তার সংসার আগলে রাখতে?

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ফুলকি (Phulki)। বর্তমানে প্রতি সপ্তাহেই নিম ফুলের মধু (Neem Phooler Madhu) আর জগদ্ধাত্রীকে টেক্কা দিয়ে বেঙ্গল টপারের খেতাব দখল করে নিচ্ছে এই ধারাবাহিকটি। তাছাড়াও প্রতি সপ্তাহেই ধারাবাহিকে আসছে একের পর এক চমক। তবে ধারাবাহিকটির জনপ্রিয়তার পিছনে দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিষেক বসুর (Abhishek Bose) অর্থাৎ ফুলকি আর রোহিতের পাশাপাশি যে দুটি চরিত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে তারা হল শালিনী মিত্র আর রুদ্ররূপ সান্যাল।

রোহিত আর ফুলকির সুখের জীবনে বারবার আগুন লাগাতে বদ্ধ পরিকর এই দুজনেই। তবে এবার শালিনী আর রুদ্র খেলেছে বিরাট বড় খেলা। বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে বন্যায় ভেসে গেছে শালিনী আর সেই কারণেই মানসিকভাবে ভেঙে পড়ে রোহিত। মন্দির থেকে ফেরার পর রুদ্র রোহিতকে জানায় শালিনীর খোঁজ পাওয়া গেছে। তারপর সকলকে মিলে চলে যায় হাসপাতালে।

ফুলকি আজকের পর্ব ২১ জুলাই (Phulki Today Episode 21 July)

হাসপাতালে আসার পর রোহিত, ফুলকিরা জানতে পারে শালিনী মানসিক ভারসাম্য হারিয়েছে তবে শালিনীকে সুস্থ করা যাবে না এমনটা নয়। যদিও সময় লাগবে। শালীনিকে এইভাবে বাচ্চাদের মতো আচরণ করতে দেখে চমকে যায় সকলে। সবাইকে দেখে শালিনী বলে সে তার পুতুল কাউকে দেবে না। শালিনীর এরকম পরিস্থিতি দেখে ভীষণ কষ্ট পায় রোহিত। এমনকি মানসিকভাবে ভেঙে পড়ে ফুলকিও।

আরো পড়ুন: টলিউডের তথা বলিউডের ডাকসাইটে সুন্দরী! আজ বয়সের ভারে জর্জরিত! কোথায় আছেন অভিনেত্রী মিঠু মুখার্জী ?

রোহিত ফুলকিকে বলে শালিনীর সঙ্গে গিয়ে কথা বলতে। রোহিতের কথা কথা শুনে শালিনীর সঙ্গে কথা বলতে এগিয়ে যায় ফুলকি। কিন্তু ফুলকির সঙ্গে একেবারেই ভালো করে কথা বলেনি শালিনী। উল্টে বেশ বিরক্ত হয়। তখনই ঘরে ছেড়ে বাইরে চলে যায় ফুলকি। বাইরে গিয়ে অঝোরে কাঁদতে থাকে সে। তবে এইসব দেখে মনে বেশ খুশি হয় রুদ্র। এমনকি মনে মনে শালিনীর অভিনয়ের প্রশংসা করে সে।

শালিনীকে রায় চৌধুরী বাড়িতে নিয়ে গেল রোহিত!

এরপরই শালিনীর সঙ্গে কথা বলতে চলে যায় রোহিত। যদিও পরিকল্পনা। অনুযায়ী রোহিতের সঙ্গে বেশ ভালোভাবেই কথা বলে শালিনী। তখনই বাইরে এসে রোহিত ফুলকিকে বলে সে শালিনীকে বাড়ি নিয়ে যেতে চায়। ফুলকিও রাজি হয়ে যায় তাতে। যদিও বিষয়টা একেবারেই ঠিক লাগেনি তমালের। ফুলকিকে এইভাবে ভেঙে পড়তে দেখে পারমিতা বলে ‘সব ঠিক হয়ে যাবে ভাই সারাজীবন তোমারই থাকবে’। যদিও ফুলকি মনে মনে বুঝতে পারে এবার একটা বড় ঝড় আসতে চলেছে তার জীবনে। ফুলকি কি পারবে নিজের সংসার বাঁচাতে? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন