বেঙ্গল টপার ধারাবাহিক ফুলকিতে (Phulki) এসেছে নতুন মোড়। শালীনিকে নিয়ে দিনে বর্তমানে জমে উঠেছে ধারাবাহিকের গল্প। প্রতি সপ্তাহেই ধারাবাহিকে আসছে একের পর এক নতুন টুইস্ট। ফুলকি চরিত্রে অভিনেত্রী দিব্যানি মন্ডলের (Devyani Mondal) দুর্দান্ত অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। ওদিকে ফুলকিকে দারুণ টক্কর দিচ্ছে তার সতীন কাটা শালিনী। রোহিত আর ফুলকিকে আলাদা করার জন্যই ফের রুদ্রর সঙ্গে হাত মিলিয়েছে সে।
বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে রুদ্রর প্ল্যান অনুযায়ী নতুন নাটক শুরু করছে শালিনী। সে নাকি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। হাসপাতালে শালিনীকে অসুস্থ দেখেই মন গলে যায় রোহিতের। ফুলকির সঙ্গে কথা বলে শালিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে রোহিত। তবে রায় চৌধুরী বাড়িতে আসার পর থেকেই রোহিতকে চোখের আড়াল হতে দিচ্ছে না শালিনী। আর সেটা দেখেই ভীষণ কষ্ট পায় ফুলকি।

ফুলকি আজকের পর্ব ২৪ জুলাই (Phulki Today Episode 24 July)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে শালিনীকে বুঝিয়ে খাওয়ার টেবিলে নিয়ে আসে রোহিত। কিন্তু ফুলকিকে দেখেই শুরু হয়ে যায় শালিনীর নাটক। বাধ্য হয়ে ফুলকিকে চলে যেতে বলে রোহিত। স্যারের কথা শুনেই ঘরে চলে যায় ফুলকি। কিন্তু শালিনীর হাবভাব একেবারেই সুবিধার ঠেকেনি তার। শালিনীর আদপকায়দা দেখে সন্দেহ হয় ফুলকির। এদিকে দেখা যায় শালিনীকে খাওয়ার খাইয়ে ঘরে নিয়ে গেছে রোহিত।
শালিনী ঘুমাচ্ছে না দেখে বাধ্য হয়ে শালিনীকে গল্প বলতে শুরু করে রোহিত। শালিনীকে সে বলে ফুলকির লড়াইয়ের গল্প। তবে কিছুক্ষণ পরই সে লক্ষ্য করে শালিনী ঘুমিয়ে পড়েছে। শালিনী ঘুমিয়ে পড়েছে দেখে ফুলকির ঘরে চলে যায় রোহিত। ঘরের পরিস্থিতি দেখে সে বুঝতে পারে ফুলকির খুব কষ্ট হচ্ছে। রোহিত ফুলকিকে বলে শালিনী সুস্থ হলেই তাকে কলকাতায় পাঠিয়ে দেবে সে। শালিনী তার সঙ্গে কি কি করেছে সবটাই তার ভালোভাবে মনে আছে। তাই তার জীবনে শালিনীর আর কোন জায়গা নেই।
আরও পড়ুন: ধারাবাহিকে বিরাট চমক! শালিনীর সমস্ত নাটক হাতেনাতে ধরে ফেললো ফুলকি!
আড়াল থেকে ফুলকি আর রোহিতের কথা শুনে নিল শালিনী
তবে দরজার আড়ালে দাঁড়িয়ে রোহিত আর ফুলকির সমস্ত কথা শুনে নেয় শালিনী। তবে রোহিতের ঘরের সামনে থেকে যাওয়ার সময় তার হাত লেগে পড়ে যায় একটি ফুলদানি। এরপরই সেখান থেকে পালিয়ে যায় সে। গেস্ট রুমে ফিরে রাগে গজগজ করতে থাকে শালিনী। রোহিত আর ফুলকির বিয়ের ছবিগুলো জ্বালাতে থাকে সে। আর মনে মনে ঠিক করে নেয় রোহিত আর ফুলকিকে সে কখনও একসঙ্গে থাকতে দেবে না। সত্যিই কি শালিনী আলাদা করে দেবে রোহিত ফুলকিকে? আপনাদের কি মনে হয়?
