বর্তমানে বেঙ্গল টপার ধারাবাহিক জি বাংলার (Zee Bangla) ফুলকিতে (Phulki)। ইতিমধ্যেই ফুলকি দর্শকদের মন জয় করে নিচ্ছে অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal)। পর্দায় দিব্যানি এবং অভিনেতা অভিষেক বসুর (Abhishek Bose) রসায়ন মন জয় করে নিয়েছে দর্শকদের। তবে ফুলকির আর রোহিতের পাশাপাশি যে দুটো চরিত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে তারা হল শালিনী আর রুদ্র। রোহিত আর ফুলকির সুখের সংসারে একের পর এক সমস্যা নিয়ে আসছে তারা।
বর্তমানে ধারাবাহিকে এসেছে একের পর এক বিরাট টুইস্ট। রুদ্রর পরিকল্পনা অনুযায়ী স্মৃতিশক্তি হারিয়েছে যাওয়ার নাটক শুরু করেছে শালিনী। আর শালিনীর এই পরিস্থিতির কথা ভেবেই শালিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে রোহিত। কিন্তু তারপর থেকেই শুরু হয়েছে একের পর এক সমস্যা। ফুলকি আর রোহিতকে আলাদা করার জন্য নতুন নতুন ফন্দি আঁটছে রুদ্র আর শালিনী।

ফুলকি আজকের পর্ব ২৫ জুলাই (Phulki Today Episode 25 July)
ইতিমধ্যেই ধারাবাহিকে দেখা গেছে সকালবেলা খবরের কাগজ দেখেই চোখ কপালে উঠেছে জেঠুমণির। তড়িঘড়ি সকলকে নিচে ডেকে আনেন তিনি। শালিনীকে নাকি বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল রোহিত আর সেই কথার খেলাপ করার কারণেই মানসিক ভারসাম্য হারিয়েছে শালিনী মিত্র। খবরের কাগজে লেখাটি পড়ে রোহিতকে সবটা জিজ্ঞাসা করেন জেঠুমনি। রোহিত জানায় সেরকম কোন কথা হয়নি শালিনী আর তার মধ্যে।
ঈশিতার প্ল্যান ধরে ফেলল ফুলকি
ফুলকি যখন তাকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিল তখন শালিনী তাকে বিয়ের প্রস্তাব দেয় যদিও রোহিত বলেছিল সে ভেবে দেখতে আর বেশি আর কিছুই না। কিন্তু রোহিতের কোন কথাই বিশ্বাস করতে চাননি হৈমন্তী। শালিনীর এই পরিস্থিতির জন্য তিনি দোষারোপ করতে থাকেন রোহিতকে। যদিও স্যারের বদনাম শুনে চুপ করে বসে থাকেনি ফুলকি দাস। সে হৈমন্তীকে বলে তিনি এইভাবে রোহিতকে দোষারোপ করতে পারেননা। আর তাছাড়া এই কথাটা যদি শালিনী ম্যাডাম কাউকে না বলে তাহলে তো এই খবরটা মিডিয়ার কাছে যাওয়ার কথা নয়।
আরও পড়ুন: ফুলকি রোহিতকে আলাদা করতে মরিয়া শালিনী! ফুলকি কি পারবে নিজের সিঁথির সিঁদুর বাঁচাতে?
ফুলকির যুক্তি শুনে ভাবতে বসে যায় জেঠুমণি। কিন্তু তখনই ঈশিতা বলে এইসব কিছুর পিছনে তার কোন হাত নেই। যদিও এসব যে রুদ্র, শালিনী আর ঈশিতা করছে তা ভালোই আন্দাজ করতে পেরেছিল ফুলকি। পরিস্থিতি বেগতিক দেখে তখনই একটি পুঁথির মালা রোহিতের গলায় পরিয়ে দেয় শালিনী। রাগের মাথায় মালাটা টান মারে চিরে ফেলে ফুলকি। আর একটা ধমকে চুপ করিয়ে দেয় শালিনীকে। জল অন্যদিকে গড়াচ্ছে বুঝতে পেরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে রুদ্র। কিন্তু মিডিয়ার হেনস্তার কারণে দিশাহারা হয়ে পড়ে রোহিত আর ফুলকি দাস। রোহিতকে এই কেলেঙ্কারির হাত থেকে কিভাবে বাঁচাতে ফুলকি? জানতে হলে দেখতে থাকুন ফুলকি।
