Bangla Serial

শ্যামলী অনিকেত এখন অতীত! পাঁচতলা মল পুরোটাই রোহিণী মন্দার!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে। শুরুর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল ধারাবাহিকটি। তবে দিনে দিনে বাড়ছে ততই বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। অনিকেত এবং শ্যামলীর চরিত্রে রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্যর জুটিও বেশ পছন্দ করছেন দর্শকরা। যদিও বর্তমানে শ্যামলী আর অনিকেতের ভালোবাসার মাঝে চলে এসেছে অহনা। আর সেই নিয়েই চলছে তোলপাড় করা পর্ব।

চলতি সময়ে ধারাবাহিকে দেখা যাচ্ছে দুটি খুব মিষ্টি জুটি, শ্যামলী আর অনিকেত এবং প্রিয়া এবং অপ্রতিম। তবে তারই মাঝে ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন একটি জুটিকে। ইতিমধ্যেই দর্শকরা বেশ পছন্দ করেছেন তাদের দুষ্টু মিষ্টি রসায়ন, একজন ভিন্নধর্মী চিন্তাধারা মানুষ হয়েও এক অজ্ঞাত কারণে কাছাকাছি আসছেন তারা। একের অপরের প্রতি হয়ে পড়ছেন দুর্বল। ধীরে ধীরে ভালোবাসার রং লাগছে দুজনের মনে। ইতিমধ্যেই তাদের জুটি নজর কেড়েছে দর্শকদের। এমনকি অনিকেত শ্যামলীর জুটিকেও হারিয়ে দিয়েছে সেই নতুন জুটি।

কোন গোপনে মন ভেসেছের নতুন জুটি রোহিণী আর মন্দার

কথা হচ্ছে অনিকেতের বোন রোহিণী এবং মন্দারের। শুরুর থেকেই ধারাবাহিকে মন্দারের চরিত্রটি দেখা গেছে গুন্ডা হিসেবে। শ্যামলীকে পাওয়া জন্য একের পর এক কারসাজি করেছে সে। শ্যামলীর ভাইদের টাকা দিয়ে শ্যামলীকে জোর করে বিয়ে করার চেষ্টা করেছে মন্দার। তারপর সেই পরিকল্পনা ব্যার্থ হওয়ার পর জোড়া বাড়িতে গিয়ে সকলকে আটক করেছিল সে। এমনকি অনিকেতকেও মাথায় মেরে অজ্ঞান করে একটি বক্স করে নিয়ে গিয়েছিল মন্দার। কারণে ভালোবাসা। শ্যামলীকে অত্যন্ত ভালোবাসে সে।

শ্যামলীর জন্য পুলিশের কাছেও গুলি থেকে দুবার ভাবেনি মন্দার। তবে এবার সে শ্যামলীকে পাওয়ার জন্য করেছে নতুন পরিকল্পনা। অনিকেতের বোন রোহিনীকে কিডন্যাপ করেছে মন্দার এবং তাকে বলেছে শ্যামলীকে ফোন করে এখানে ডেকে নিতে। যদিও মন্দারের কথা শুনতে নারাজ রোহিণী। সে স্পষ্ট জানিয়েছে শ্যামলী অনিকেতকে ভালোবাসা আর তাই শ্যামলীকে সে কখনও এখানে ডাকবে না। তখনই মন্দার রোহিণীকে বুঝিয়ে বলে সে খারাপ লোক নয়। সাধারণ মানুষের জন্য সে অনেক কিছু করেছে।
এমনকি শ্যামলী ছাড়া অন্য কোন মেয়ের দিকে সে চোখ তুলেও তাকায়নি।

শ্যামলী অনিকেতের জুটিকেও হার মানাচ্ছে রোহিণী মন্দারের রসায়ন

আরও পড়ুন: গর্ভধারণে অক্ষম নীতা আম্বানি! কিভাবে তিন সন্তানের বাবা মা হলেন এই দম্পতি?

তবে জীবনে অনেক কিছু হারাতে হয়েছে তাকে। তাই এবার সে নিজের ভালোবাসার মানুষের জন্য লড়াই করতে চায়। তাকে ফিরে পেতে যায়। মন্দারের সমস্ত কথা শুনে অবাক হয়ে যায় রোহিণী। মনে মনে ভাবতে থাকে এই মন্দারকে তো সে চেনে না। রোহিণীর তার সঙ্গে এও ভাবে এরকম একজন মানুষ যে তাকে এত ভালবাসবে, এরকম একজনকে পেলে সে সেই মানুষটির সঙ্গে সারাজীবন কাটাতে রাজি সে গুন্ডা হোক আর যায় হোক। এরপরই দেখা যায় মন্দারের ওপর হামলা করেছে কয়েকজন গুন্ডা। আর সেখানেই গুলি লাগে মন্দারের। তখন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে গুন্ডাদের মেরে দেয় রোহিণী। মন্দারকে নিয়ে আসে হাসপাতালে। তাকে সুস্থ করিয়ে বাড়ি নিয়ে যায়। এই পুরো সময় একবারও রোহিণী ভাবেনি নিজের কথা। এমনকি এই সুযোগ বুঝে পালিয়েও যায়নি সে। রোহিণী আর মন্দারের এই নতুন ভালোবাসার গল্প। ইতিমধ্যেই বেশ পছন্দ করেছেন সকলে। সুতরাং অনিকেত শ্যামলী না রোহিণী মন্দার কোন জুটিটা বেশ ভালো লাগছে আপনাদের?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন