Entertainment

অবাঙালি হয়েও উজার করে দিয়েছেন বাংলাকে, কোথায় গেলেন অভিনেতা জর্জ বেকার?

জন্মসূত্রে বাঙালি না হলেও তিনি আপন করে নিতে পেরেছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে। তিনি অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব জর্জ বেকার (George Baker) । ১৯৪৬ সালের ২৮ শে অক্টোবর আসামের তেজপুরে এক জার্মান পরিবারে তার জন্ম। লেখাপড়া করেছেন লখনৌয়ের লা-মার্টিনিয়া কলেজ থেকে। লেখাপড়ার সাথে তিনি ছিলেন বক্সিং ও সাঁতারের জাতীয় স্তরের চ্যাম্পিয়ন। পরবর্তীকালে ভর্তি হন আসামের ইঞ্জিনিয়ারিং কলেজে। কিন্তু সে সময় বাবা মারা যাওয়ায় মাঝপথে পড়াশোনা ছাড়তে হয়। এরপর তিনি পার্মানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং-এ দু’বছর কোর্স করে উত্তর-পূর্ব রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে চাকরি পান।

বছর দুয়েক চাকরি করার পর ব্যবসা করবেন বলে সিদ্ধান্ত নেন, ফলস্বরূপ চাকরি ছেড়ে দেন। ১৯৭৪ সালে অসমীয়া ছবি দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় তার আগমন ঘটে। অসমীয়া ছবি চামেলী মেম সাহেব-এ প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি দুর্দান্ত হিট করে। সেই ছবিটি ২৩ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ছবিতে একজন ব্রিটিশের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

প্রায় চার বছর পর এই ছবি বাংলাতে করা হলে তিনি একই ভূমিকাতে অভিনয় করেন। ছবিতে জর্জ বেকার (George Baker) ও রাখি গুলজারের জুটি দর্শককে মুগ্ধ করে। পরবর্তীকালে অসংখ্য বাংলা ছবি, যাত্রা, টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন জর্জ বেকার। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রিটিশ বা প্রবাসীর ভূমিকায় অভিনয় করতেন তিনি । তার উল্লেখযোগ্য কটি ছবি হল অমৃত কুম্ভের সন্ধানে, অমর গীতি, প্রতিপক্ষ, বোবা, সানাই, মিনিস্টার ফাটাকেষ্ট, ভূতের ভবিষ্যৎ ইত্যাদি। বাংলা এবং অসমীয়া ছাড়াও ইংরেজি,‌হিন্দি ছবিতে কাজ করেছেন তিনি। এমনকি সাঁওতালি চলচ্চিত্রেও কাজ করেছেন।

ব্যক্তিগত জীবনে জর্জ বেকার (George Baker) বিবাহ করেন অর্পিতা বেকারকে। তাদের এক পুত্র ও কন্যা সন্তান রয়েছে। ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। ওই বছরই ২৭ শে ফেব্রুয়ারি বিজেপির হাওড়া লোকসভা কেন্দ্র প্রার্থী হিসেবে থেকে তার নাম প্রকাশিত হয়। যদিও নির্বাচনে পরাজিত হন তিনি।

আরও পড়ুন: শ্যামলী অনিকেত এখন অতীত! পাঁচতলা মল পুরোটাই রোহিণী মন্দার! 

২০১৫ তে রিচার্ড হে সহ অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের হয়ে ১৬ তম লোকসভায় প্রার্থী (George Baker) নিযুক্ত হন‌‌। এইভাবেই তিনি তার রাজনীতির কেরিয়ার চালিয়ে যেতে থাকেন। অভিনয় করে তিনি যা সম্মান পেয়েছিলেন, রাজনীতিতে তার কিছুটা খর্ব হয়। ২৪ শে জুন ২০১৭-এ একদল উশৃংখল জনতা তাকে আক্রমণ করে ও মারধর করে। যার জেরে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল জর্জ বেকারকে। কলকাতা তার স্থায়ী ঠিকানা হলেও তিনি থাকেন নিউ দিল্লিতে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন