Bollywood

হঠাৎ কোথায় হারিয়ে গেলেন আমির খানের নায়িকা? কেন ছেড়ে দিলেন অভিনয়?

একাধিক দক্ষিণী সিনেমায় অভিনয়। বলিউডের নামজাদা অভিনেতা আমির খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী। প্রথমে সিনেমায় অভিনয় করেই দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। বক্স অফিসেও খুব ভালোই ফল করেছিল সেই সিনেমাটি। তারপর থেকেই একের পর এক জনপ্রিয় বলিউড অভিনেতাদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে ঝুলিতে এত জনপ্রিয় সিনেমা থাকলেও একসময় বলিউড থেকে হারিয়ে যায় এই জনপ্রিয় অভিনেত্রী।

কোন কোন সিনেমায় অভিনয় করেছেন আসিন?

কথা হচ্ছে আমির খানের গজনী সিনেমার নায়িকা আসিনের। প্রথম সিনেমাতে অভিনয় করেই রাতারাতি খ্যাতি অর্জন করেছিলেন আসিন। সেই সময় তার অভিনীত গজনী সিনেমার বক্স অফিস ছড়িয়েছিল ১০ কোটির ব্যবসা। তাছাড়াও সালমান খানের সঙ্গে ‘রেডি’, আজয় দেবগণের সঙ্গে ‘বোল বচ্চন’, অক্ষয় কুমারের সঙ্গে ‘খিলাড়ি ৭৮৬’-এর মতো ছবিতে অভিনয় করেছেন আসিন।

তবে হঠাৎই সমস্ত যশ খ্যাতিকে বিসর্জন দিয়ে, সেই সব থেকে নিজেকে দূরে সরিয়ে ফেললেন তিনি। কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীনই বিয়ে করে অভিনয় থেকে অবসর নিয়েছিলেন আসিন। প্রসঙ্গত উল্লেখ্য, তামিল, তেলুগু ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রেখেছিলেন আসিন। উত্তর ভারতেরও প্রথম সারির নায়কদের সঙ্গে একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন অভিনেত্রী। তারপর উত্তর ভারতের সিনেমায় বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর ২০০৮ সালে বলিউডে পা রাখেন অভিনেত্রী।

WhatsApp Image 2024 07 13 at 11.30.33 AM

কেন সিনেমা জগতকে বিদায় জানালেন আসিন?

সেই সময়ে বহু পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী। অক্ষয় কুমার থেকে শুরু করে সলমন খান, অজয় দেবগণের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। অধিকাংশ ছবিই বলিউডে ভাল ব্যবসা করেছিল। অভিনয় জগতের শীর্ষে উঠেও হঠাৎ কেন সিনেমা থেকে বিদায় নিলেন তিনি? বিয়ের কারণে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ২০১৬-র জানুয়ারিতে শিল্পপতি রাহুল শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী আসিন।

আরও পড়ুন: খুলে গেলো ঋকদেবের মুখোশ! তার আসল পরিচয় ভেঙে দিলো মধুবনীর সব স্বপ্ন!

সেই সময় অভিনয় ছেড়ে ব্যক্তিগত জীবনে মনোযোগ দেন এই জনপ্রিয় অভিনেত্রী। এক নামী মোবাইল প্রস্তুতকারক সংস্থার কর্ণধারের সঙ্গে বিয়ে করে ফেলেন অভিনেত্রী আসিন। স্বামী-স্ত্রী মিলিয়ে এই মুহূর্তে আসিনের সম্পত্তির পরিমাণ প্রায় ১৩০০ কোটি টাকা। ২০১৭-য় আসিন তার এক কন্যা সন্তানের জন্ম দেন।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন