জি বাংলার হাত ধরে ছোটপর্দায় মোহনা মাইতি। জি বাংলার নতুন ধারাবাহিক “কে প্রথম কাছে এসেছি”-তে (Ke Prothom Kache Esechi) মোহনার বিপরীতে নায়ক হিসেবে দেখা যাচ্ছে সায়ন বসু-কে। জি বাংলার “কে প্রথম কাছে এসেছি” ধারাবাহিকে মোহনার চরিত্রের নাম মধুবনী। বাস্তবে মোহনার বয়স মাত্র ১৮ হলেও, তাকে পরিণত চরিত্রে দেখা যাচ্ছে। পাঁচ বছরের ছোট্ট মিহির মায়ের সংগ্রামের গল্প নিয়েই এই ধারাবাহিক। স্বামীহীন একা মা হিসেবে কীভাবে মধুবনী সমাজের প্রতিকূলতাগুলো পার করে মেয়েকে বড় করে তুলছেন, সেই গল্প উঠে আসছে এই ধারাবাহিকে।
এই ধারাবাহিকে (Ke Prothom Kache Esechi) মোহনার স্নিগ্ধ লুক দর্শকদের নজর কেড়েছে। প্রথম প্রোমোতে দেখা যায় অফিসে মেয়েকে খুঁজছেন মধুবনী। এরপরই তার নজরে আসে যে মেয়ে বসের কেবিনে বসে রয়েছে। টেবিলের ওপর পা ঝুলিয়ে ছোট্ট মিহি দেদার দুষ্টুমি করছে। মেয়ের এই আচরণের জন্য মধুবনী স্যারের কাছে ক্ষমা চান। তবে স্যার অ্যাঙ্কেলের সঙ্গে মিহির এই অসমবয়সী বন্ধুত্ব বেশ মজার। এই মিষ্টি গল্প দর্শকদের মন কেড়েছিল।
নতুন এই ধারাবাহিকের জনপ্রিয়তা দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অফিসের বসের সাথে মেয়ের বন্ধুত্ব, কিভাবে মোহনার সাপোর্ট সিস্টেম হয়ে উঠবে ধারাবাহিকে সেটাই দেখার (Ke Prothom Kache Esechi)। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে মোহনা ও ঋকদেব রেস্টুরেন্টে দেখা করেছে। মোহনাকে সারপ্রাইজ দিয়ে ঋক হাঁটু গেড়ে ভালোবাসার প্রস্তাব জানিয়েছে। এই প্রমো দেখে প্রথমে হৈ চৈ পড়ে গিয়েছিল দর্শকদের মধ্যে। মধুবনীকে না জানিয়েই সেনগুপ্ত বাড়ির এক অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়েছে। সেখানে উপস্থিত হয়েছে মধুবনী। কিন্তু সে জানে না আজকে তার জন্য কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছে। আর এই সারপ্রাইজ জানার সাথে সাথেই ঋকদেবের আসল পরিচয় জেনে যাবে কি মধুবনী, এই নিয়ে উত্তেজনা তুঙ্গে ছিল দর্শকদের মধ্যে।
এবার জি বাংলা তরফে কে প্রথম কাছে এসেছি (Ke Prothom Kache Esechi) ধারাবাহিকের নতুন একটি প্রোমো শেয়ার করা হয়েছে। যে প্রোমোতে দেখা যাচ্ছে, কমলিনী সকলকে আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে ঋকদেব ও মধুবনী একে অপরকে ভালোবাসে। এই আনন্দের দিনে দুজনে দুজনকে আংটি পরিয়ে বাগদান সেরে নিতে বলছে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ঋকের ঠাম্মি তিনি জানান যে আমার নাতির বিয়ে আমি কিছুতেই এই মেয়ের সাথে বিয়ে হতে দেবো না। ঠাম্মির এই কথাতে মধুবনী বুঝে যায় যে ঋকদেব সেনগুপ্ত বাড়ির ছেলে। জেনে যেতেই সকলের সামনে কেঁদে ফেলে মধুবনী।
আরও পড়ুন: রোদ্দুরের বাড়ি থেকে গায়েব ময়না! কোথায় গেলো সে? জমে উঠেছে পুবের ময়না!
মধুবনী কি সব সত্যিটা জেনে বাগদানে রাজি হবে? নাকি সেখান থেকে বেরিয়ে চলে আসবে? অনেক আগে থেকেই মেয়েকে বাড়িতে রেখে এসেছে বলে বারবার চলে যাওয়ার ছুঁতো খুঁজছে মধুবনী। এবার ঋকদেবের আসল পরিচয় জেনে, তার সাথে সরাসরি কথা বলবে নাকি সেই অনুষ্ঠান থেকে নিজেই বেরিয়ে চলে আসবে। কি হতে চলেছে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে, জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি।
