Bangla Serial

রোদ্দুরের বাড়ি থেকে গায়েব ময়না! কোথায় গেলো সে? জমে উঠেছে পুবের ময়না!

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রতি শুরু হয়েছে নতুন ধারাবাহিক পুবের ময়না (Puber Moyna)। শুরুর থেকেই ধারাবাহিকের কাহিনী দৃষ্টি আকর্ষণ করেছে দর্শকদের। অর্গানিক স্টুডিওর কার কাছে কই মনের কথা ধারাবাহিকটিতে বিদায় জানিয়ে গত মাসেই জি বাংলা নিয়ে এসেছে অর্গানিক স্টুডিওর এই নতুন ধারাবাহিক পুবের ময়না। তবে ইতিমধ্যেই ময়নার মিষ্টি মিষ্টি কথা মন জয় করে নিয়েছে দর্শকদের।

ধারাবাহিকটির শুরুতেই দেখা গেছে বাংলাদেশে মা, বাবার সঙ্গে বেশ ভালোভাবেই সুখে, শান্তিতে দিন কাটাচ্ছিল ময়না। কিন্তু একজন খারাপ লোকের কারণে তোলপাড় হয়ে যায় ময়নার জীবন। জোর করে কালী মন্দিরে ময়নাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার চেষ্টা করে সেই গুন্ডা। নিজের পরাণ বাঁচাতে তাই মা কালীর খাড়া হতে তুলে নেয় ময়না। তেড়ে যায় সেই লোকটার দিকে। কোনক্রমে নিজেকে বাঁচিয়ে সব ছেড়ে দিয়ে পালিয়ে যায় ময়না।

বাঁচার কোন উপায় না পেয়ে নদীতে ছাপ দেয় ময়না। সাঁতার কেটেই সে চলে আসে এপারে। এপারে এসেই সংজ্ঞা হারায় ময়না। অসহায় মেয়েটাকে দেখে তাকে নিজের বাড়িতে নিয়ে আসে রোদ্দুরের দিদি। তবে বাড়িতে এসেই রোদ্দুরের মা আর বাবার মন জয় করে নেয় ময়না। ময়নার সরল মন, পাকাপাকা কথা শুনে ময়নাকে বেশ ভালো লাগে রোদ্দুরের বাবার। যদিও পরিবারের বাকি সদস্য অর্থাৎ রোদ্দুরের দুই কাকিমা এবং তাদের বাড়ির চাকরের একেবারেই ভালো লাগেনি ময়নাকে।

পুবের ময়না আজকের পর্ব ১১ জুলাই (Puber Moyna Today Episode 11 July)

ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে বাড়িতে কোন ভালো জায়গা না পেয়ে বাড়ির বাইরে বাগানের গাছে শাড়ি দিয়ে দোলনা বানিয়ে ঘুমিয়ে পড়ে ময়না। এদিকে সকাল হতেই ময়নার খোঁজ করতে শুরু করেন রোদ্দুরের দুই কাকিমা। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও হদিশ মেলেনি ময়নার। ময়নাকে দেখতে না পেয়ে রোদ্দুরের মাকে গিয়ে সেকথা জানায় তার কাকিমারা। যদিও প্রথমে সেই কথায় একেবারেই গুরুত্ব দেননি রোদ্দুরের মা। এরপরই একে একে নিচে নেমে আসে রোদ্দুরের পুরো পরিবার।

আরও পড়ুন: সব জারিজুরি শেষ! মহা বিপাকে রুদ্র! জামাই বাবুকে ধরতে জব্বর ফন্দি আঁটলো ফুলকি!

হুলুস্থূলুস কান্ড বেঁধে যায় গোটা বাড়িতে। সকলে মিলে সব জায়গায় খুঁজতে থাকেন ময়নাকে। তখনই রোদ্দুর জানায় এবার সে থানায় গিয়ে ময়নার নিখোঁজ হওয়ার একটা ডাইরি করবে। তারপর যা করার সবটাই পুলিশ করবে। ময়না চলে গেছে জেনে খারাপ লাগে সবার। এরপরই অফিসে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে রোদ্দুর। তখনই তার চোখ যায় দোলনার দিকে। সকলকে বাইরে ডেকে নিয়ে এসে ময়নার কান্ড দেখায় রোদ্দুর। ময়নার কান্ড দেখে হেসে ওঠেন সকলে। তখনই রোদ্দুর জানায় সে ময়নাকে পুলিশকে দিয়ে দেবে যেটা শুনেই হাত পা ছড়িয়ে কাঁদতে বসে যায় ময়না। রোদ্দুরের মনে কি কোনদিনও জায়গা করে পারবে ময়না? জানতে হলে দেখতে থাকুন পুবের ময়না।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন