চলতি সময়ে জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো টিআরপি (TRP) তালিকায় কামাল করছে তাদের মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। ধারাবাহিকের নায়িকা ফুলকির বুদ্ধির জোরে বারবার নাস্তানাবুদ হয়ে পড়েছে অন্যায়কারীরা। ঈশিতা হোক বা শালিনী ফুলকির সামনে ধোপে টিকছে না কেউই। এমনকি ফুলকির কান্ডকারখানায় নাজেহাল খোদ রুদ্ররূপ সান্যাল। তার একের পর এক পরিকল্পনায় জল ঢেলে দিয়ে বারবার রায়চৌধুরী বাড়িকে বাঁচিয়ে নিয়েছে ফুলকি।
তবে এবার পরিস্থিতি ভয়ঙ্কর। ঝড় বৃষ্টির দাপটে দিশাহারা হয়ে পড়েছিলেন নবাবগঞ্জের বাসিন্দারা। অধিকাংশ মানুষ হারিয়েছিলেন তাদের মাথার ছাদ। পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন মানুষকে নিজের বাড়িতেই আশ্রয় দিয়েছেন বল্লব রায় চৌধুরী। যদিও তাতে খানিকটা স্বস্তি আসলেও মেটেনি সমস্যা। মাথার চড় পেলেও খাদ্যের জন্য শুরু হয়েছে বিরাট ঝামেলা। বিরোধীদের উস্কানিতে মারমুখী হয়ে উঠেছেন নবাবগঞ্জের আম জনতা।
এরূপ ভয়াবহ পরিস্থিতিতে রুদ্র এসে সকলকে জানায় ত্রাণ আসবে না। ত্রাণের গাড়ি ভগবানপুরের লোকেরা লুট করেছে। তবে নিজের কথার মারপ্যাঁচে বাকিদের বোকা বানালেন ফুলকি দাসকে বিশ্বাস করাতে পারেনি রুদ্র। ফুলকি রুদ্রকে জিজ্ঞাসা করে কেন সে নিজে দায়িত্ব নিয়ে সবটা করেননি? এতগুলো লোকের ত্রাণের খাওয়ার কিভাবে চুরি হয়ে গেল? ফুলকির কথা শুনে বেজায় চটে যায় রুদ্র।
তবে নিজের রাগকে সংবরণ করে সে জানায় তার হাতে কিছু ছিল না। ফুলকি ফের রুদ্রকে সন্দেহ করছে দেখে ফুলকিকে সরিয়ে নিয়ে আসে রোহিত। সে ফুলকিকে বলে এসব কিছুর থেকে দূরে থাকতে। যদিও হাল ছাড়ার পাত্রী নয় ফুলকি দাস। সেও ঠিক করে নেয় যেভাবেই হোক ভগবানপুরে গিয়ে সবটা জানবে সে। এরপরই সেখানে থেকে বেরিয়ে রুদ্রর বাড়ি চলে যায় ফুলকি। ফুলকিকে বাড়িতে আসতে দেখে যদিও একেবারেই খুশি হয়নি রিকি।
আরও পড়ুন: রুদ্রর খেলা শেষ! ত্রাণের গাড়ি বাঁচাতে ভগবানপুরে হাজির রোহিত আর ফুলকি, ত্রাণ নিয়ে কি ফিরতে পারবে ফুলকি?
লাবুর থেকে ত্রাণ চুরির ব্যাপারে সবটা জেনে নিল ফুলকি
রিকি চলে যেতেই লাবুকে ফুলকি জিজ্ঞাসা করে রুদ্রর ব্যাপারে। লাবুও জানায় আগে বন্যা হলে সে দেখেছে রুদ্র ত্রাণের চাল, ডাল বাড়িতে এনে রাখত কিন্তু সেগুলো কোনদিন তাদের লাগেনি, সে জানে না রুদ্র ওই ত্রাণ সামগ্রী দিয়ে কি করে। লাবুর কথা শুনেই দুইয়ে দুইয়ে চার করে ফেলল ফুলকি। তারপরই সে বেরিয়ে যায় রুদ্রর বাড়ি থেকে। যদিও লাবু আর ফুলকির সমস্ত কথা শুনে নেয় রিকি। দাদাকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয় সে। রুদ্রও তিওয়ারিকে ফোন করে বলে দেয় ত্রাণের জিনিসপত্র সরিয়ে দিতে। তবে কি এবার ভগবানপুরে গিয়েই ত্রাণের জিনিস উদ্ধার করে আনবে ফুলকি? জানতে হলে চোখ রাখুন জি বাংলার পর্দায়।
