Bangla Serial

রুদ্রর খেলা শেষ! ত্রাণের গাড়ি বাঁচাতে ভগবানপুরে হাজির রোহিত আর ফুলকি, ত্রাণ নিয়ে কি ফিরতে পারবে ফুলকি?

জি বাংলার (Zee Bangla) যে ধারাবাহিকগুলো শুরুর থেকেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তাদের মধ্যে অন্যতম ফুলকি (Phulki)। একের পর এক চমকের কারণে দিনে দিনে বাড়ছে ফুলকির জনপ্রিয়তা। সম্প্রতি পর্দায় ১ বছর পার করেছে ফুলকি। তবে তারই মধ্যে বেশ কয়েকবার বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিয়েছে ধারাবাহিকটি। এমনকি বর্তমানে সন্ধ্যে সাড়ে ৭টার স্লটেও জয়জয়কার ফুলকির। স্টার জলসার (Star Jalsha) সন্ধ্যাতারা হোক বা বধুয়া, কেউই টিকতে পারেনি ফুলকির সামনে।

ধারাবাহিকে অনুরাগীদের মনেও পাকাপাকি জায়গা করে নিয়েছে ফুলকি আর রোহিতের জুটি। আর তার সঙ্গেই রয়েছে রুদ্ররূপ সান্যাল, শালিনী মিত্র এবং ঈশিতার কান্ডকারখানা। ফুলকিকে মারার জন্য তাদের একের পর এক ভয়ঙ্কর পরিকল্পনা আর প্রতিবার তাদের মাত দিয়ে ফুলকির জয়, ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। এমনকি চলতি সময়েও সকলেই নাস্তানাবুদ করে ছেড়েছে ফুলকি। ফাঁস করেছে রুদ্র, ঈশিতা আর শালিনীর চক্রান্ত। আর তার পরই নিজের ভুল বুঝতে পারে রোহিত।

কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গেছে ফের বিয়ের বন্ধনে বাঁধা পড়েছে রোহিত আর ফুলকি। তবে জেঠুমণির কথায় নয়, এবার স্বেচ্ছায় ফুলকির সিঁথিতে সিঁদুর দিয়েছে রোহিত। সঙ্গে দিয়েছে সারাজীবন পাশে থাকার প্রতিশ্রুতি। যদিও রোহিত ফুলকির বিয়ে দেখে তেলেবেগুনে জ্বলে উঠেছে কূটনী শালিনী মিত্র। এক মুহূর্তের জন্যও সে ভাবতে পারেনি ফুলকিকে বিয়ে করবে রোহিত। যে রোহিত এত বছর ধরে তার আগে পিছনে ঘুরিয়েছে, সেই রোহিত আজ তাকে এইভাবে নিজের জীবন থেকে ঝেড়ে ফেলে দেবে এটা একেবারেই মেনে নিতে পারেনি শালিনী।

কি দেখে গেছে ফুলকির আজকের পর্বে?

যদিও খুশি দীর্ঘস্থায়ী হয়নি ফুলকির ভাগ্যে। বিয়ের পরের দিনই আছড়ে পড়ে ঝড়। জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে পড়ে গোটা নবাবগঞ্জ। এরূপ পরিস্থিতিতে পিছিয়ে থাকেননি ফুলকি আর রোহিতও। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে বলিদান দিয়ে বন্যার প্রকোপে পড়া সাধারণ মানুষকে বাঁচাতে ছুটে গেছে তারা। স্কুল ঘরে জল ঢুকছে জানতে পেরে ফুলকির বুদ্ধিতেই রায় চৌধুরী বাড়িতে গ্রামবাসীদের থাকার ব্যবস্থা করে রোহিত আর জেঠুমণি। তবে এই রকম ভয়াবহ পরিস্থিতিতেই নিজের জাত ভোলেনি রুদ্ররূপ সান্যাল। সরকার থেকে আসা ত্রাণের গাড়ি ভগবানপুরের এলাকায় আটকে দিয়েছে সে। আর জেঠুমণিকে জানিয়েছে ভগবানপুরের লোকেরা লুট করেছে ত্রাণের গাড়ি।

আরও পড়ুন: রুদ্রর উস্কানিতে লেগে গেল দাঙ্গা! শত্রুর মুখে ঝামা ঘষে সবার মুখে অন্ন তুলে দিলো মুশকিলাসন ফুলকি!

কি ঘটবে ফুলকির আগামী পর্বে?

কথাটা শুনেই মাথায় বাজ পড়ে জেঠুমণির। দিশাহারা হয়ে পড়েন তিনি। এদিকে ত্রাণের গাড়ি আসবে না জানতে পেরে রেগে যান গ্রামবাসীরা। শুরু করে মারামারি। এমনকি জেঠুমণির দিকেও পাথর ছুটে মারেন তারা। তবে না, এই পরিস্থিতিতেও দমে যায়নি ফুলকি। সে বুঝতে পারে ভিতর ভিতর কলকাঠি নেড়েছে জামাইবাবু। সে জেঠুমণির সামনেই বলে দেয় সবটা। ফুলকির কথা শুনে ফের রেগে যান হৈমন্তী। মেজাজ হারায় রুদ্র। পরিস্থিতি সামাল দিতে ফুলকিকে টেনে নিয়ে চলে যায় রোহিত। ফুলকি রোহিতকে জানায় তার মনে হয় এইসবটাই আসলে জামাইবাবুর কারসাজি নাহলে উনি ঠিক পারতেন ত্রাণের গাড়ি উদ্ধার করতে। কথাটা শুনে ফুলকিকে চুপ থাকতে বলে রোহিত। কিন্তু না, থামেনি ফুলকি। সে ঠিক করে নেয় এবার সে ভগবানপুরে গিয়েই সবটা দেখবে। তবে কি ভগবানপুরে যেতে গিয়েই ভেসে যাবে ফুলকি? ঘটবে সেই দুর্ঘটনা? জানতে হলে দেখতে থাকুন ফুলকির আসন্ন পর্ব।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন