বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জায়গা দখল করেছে ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকে সবথেকে আকর্ষণীয় চরিত্রটি হলো নায়িকা ফুলকির চরিত্র। এই ফুলকি চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিবব্যানি মন্ডল। বর্তমানে টিআরপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।
সম্প্রতি এই ধারাবাহিকে এসেছে নতুন মোড়। সবার সামনে শালিনীর মুখোশ টেনে খুলে দিয়েছে ফুলকি। শালিনীর আসল রূপ স্যারের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে। সেই সময় সাময়িকভাবে সেখান থেকে চলে গেলেও রোহিতের পিছু ছাড়েনি শালিনী। সে বারবার রোহিত আর ফুলকির বিয়েতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছে। আসলে সে হেরে গিয়েছে এটা কোনভাবেই মেনে নিতে পারছে না শালিনী মিত্র।
এরপর ধুমধাম করে বিয়ে হয়ে যায় রোহিত আর ফুলকির। ফুলকি এতদিন ধরে এটাই চেয়েছিল। তার চাওয়ার মধ্যে সবথেকে প্রয়োজনীয় জিনিসটা হলো তার স্যারের ভালোবাসা। সেটা পেলেই ফুলকি দাস আর কিছু চায়না। কিন্তু সেটা বোধ হয় ফুলকির কপালে নেই। কারণ রোহিত নিজের সিদ্ধান্ত নিয়ে একেবারেই খুশি নয়। সে এখনো একটা প্রবল দোটানায় ভুগছে।

একদিকে সে ফুলকিকে বিয়ে করছে আর অন্য দিকে সে ভাবছে শালিনীর কথা। এর মাঝে একটু নতুন প্রচার ভিডিও সম্প্রচারিত হয়েছে যেখান দেখা যাচ্ছে একটা জলাশয়ে আটকে পড়েছে ফুলকি রোহিত আর শালিনী। ফুলকি আর শালিনীর হাত শক্ত করে ধরে রেখেছে রোহিত। সেখানে শালিনী বেছে গেলেও ফুলকির হাত ফসকে যায় আর সে তলিয়ে যায় জলে।
আরও পড়ুন: প্রথম ধারাবাহিক এই দারুণ জনপ্রিয়, পারিশ্রমিক শুনলে চমকে যাবেন দর্শক! ফুলকি চরিত্রাভিনেত্রী দিব্যানির উপার্জন জানুন!
তবে কি ধারাবাহিক ছেড়ে দিচ্ছে প্রধান ফুলকি?
এই প্রচার ভিডিও সম্প্রচার পড়ার পর থেকেই দর্শকদের মনে ভিড় করেছে একাধিক প্রশ্ন। তবে কি বিদায় নিচ্ছে ফুলকি? ধারাবাহিকে আর দেখা যাবে না ফুলকিকে? না, এমন কিছুই নয়। সূত্রের খবর ফুলকি ফিরবে। তবে নতুন নামে আর নতুন রূপে। তার স্মৃতি শক্তিও হারিয়ে যাবে। একেবারে নতুন ফুলকিকে দেখতে পাবেন দর্শক মহল।
