Bangla Serial

যখন প্রেম করতে ইচ্ছে হয়েছিল, তখন বাধার সম্মুখীন হয়েছিলেন সৌমিতৃষা! কী এমন ঘটেছিল তার সাথে?

আজকের এই বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের ছোটো পর্দা থেকে বড় পর্দা, উভয় জায়গাতেই চূড়ান্ত জনপ্রিয়তা প্রাপ্ত একজন সফল অভিনেত্রী হয়ে উঠেছেন সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এই এতটুকু বয়সেই হাজার হাজার দর্শকদের মনের মনিকোঠায় নিজের একটা পাকাপাকি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে অভিনেত্রী। মূলত মিঠাই ধারাবাহিকের মধ্যে দিয়েই তার জীবনের সবথেকে বড় পরিবর্তন আসে। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি। দর্শকদের ভালোবাসায় এবং নিজের দক্ষতার জোড়ে এখনও কেবল এগিয়েই চলেছেন তিনি।

মিঠাই ধারাবাহিকটিতে অভিনয় করার সময় ধারাবাহিকের নায়ক আদৃত রায়ের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই নিয়ে কম চর্চা হয়নি নেটিজেনদের মধ্যে। তবে সেই সব কিছুকে পেছনে ফেলে নিজের প্রতিভাকে সঙ্গী করে নিজের জীবনের পথে এগিয়ে গিয়েছেন তিনি। বরাবর স্পষ্ট কথা বলতেই বেশি পছন্দ করেন অভিনেত্রী। অত্যন্ত ব্যক্তিগত কয়েকটি বিষয় ছাড়া বাদবাকি নিজের জীবনের অনেকটাই দর্শকদের সাথে ভাগ করে নেন অভিনেত্রী। একের পর এক সফলতা পাওয়ার পর বর্তমানে আরো বড় জায়গায় পৌঁছানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন সকলের প্রিয় মিঠাই রানী।

বছরের বেশিরভাগ সময়েই কোন না কোন বিষয় নিয়ে চর্চার তুঙ্গে অবস্থান করে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। কখনো তার বলা মন্তব্যকে চিহ্নিত করে তাকে দাম্ভিক অহংকারী বলা হয়েছে। আবার কখনো ভগবানের প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তির জন্য তার প্রশংসা করা হয়েছে। সব মিলিয়ে সব সময়ে মানুষের আলোচনার মধ্যে অবস্থান করেন তিনি। তাকে নিয়ে দর্শকমহলের কৌতূহল কিছু কম নয়। তার প্রত্যেকটা বিষয়ে, জীবনের খুঁটিনাটি সবকিছু নিয়ে দর্শকদের কৌতুহল একেবারে তুঙ্গে। আর যেহেতু অভিনেত্রী দর্শকদের ভালোবাসেন তাই তাদের কৌতূহল নিবারণের সর্বদাই চেষ্টা করে থাকেন।

কয়েকটা প্রশ্ন আছে যেগুলো অভিনেত্রীর কাছে বারবার ধেয়ে আসে। তার মধ্যে অন্যতম হলো, কবে বিয়ে করছেন অভিনেত্রী? তিনি কি রাজনীতিতে যোগ দিলেন? কার সাথে প্রেম করছেন সৌমি? এইসব প্রশ্নের উত্তর অভিনেত্রী নানান সময় নানান সাক্ষাৎকারে দিয়ে থাকেন। তবে এই মুহূর্তে এক সাক্ষাৎকারে তিনি তার প্রেম সংক্রান্ত বিষয়ে এক বিরাট তথ্য দর্শকদের সামনে তুলে ধরলেন। এতদিন অবধি এটা দর্শকদের কাছে একেবারে অজানা ছিল। প্রেম নিয়ে তার জীবনে ঠিক কি হয়েছে সেটাই তিনি জানালেন ভক্তদের। এতদিন কেন প্রেম না করে একা একা জীবন কাটাচ্ছেন তিনি? কেনই বা কোন সম্পর্কে জড়াননি অভিনেত্রী?

আরও পড়ুন: ধারাবহিক থেকে বিদায় নিচ্ছে ফুলকি! মৃত্যু ঘটছে তার! তবে কি নায়িকার চরিত্রে আসতে চলেছে নতুন অভিনেত্রী?

কেন প্রেম করেননি সৌমিতৃষা?

এতদিন ধরে দর্শকদের করা এই প্রশ্নের একটা যথাযথ উত্তর দিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তিনি এক সাক্ষাৎকারে সকলকে জানান, “প্রেম করতে ইচ্ছে হয়নি এমনটা নয়। অনেকবার এমন হয়েছে যে, আমি চেয়েছি কিন্তু বাড়ির লোকজন তাতে বাধা দিয়েছে। তখন প্রেম করতে দেয়নি। কাউকে হয়তো ভালো লেগেছে কিন্তু ওই বাড়ির চাপে আর প্রেম করে ওঠা হয়নি। এখন যখন আমাকে জিজ্ঞাসা করে আমার কাউকে ভালো লাগে কিনা তখন আমি বলি আমার কাউকে ভালো লাগে না। কারণ সত্যিই এই মুহূর্তে আমার কোন পছন্দ নেই। এখনো মানে এই মুহূর্তে তেমন কোন মানুষ জীবনে আসেনি যার সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে ফেলা যায়। যখন ছিল তখন সুযোগ পাইনি।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন