Bangla Serial

প্রথম ধারাবাহিক এই দারুণ জনপ্রিয়, পারিশ্রমিক শুনলে চমকে যাবেন দর্শক! ফুলকি চরিত্রাভিনেত্রী দিব্যানির উপার্জন জানুন!

বর্তমানে বাংলা টেলিভিশনের (Bengali television) প্রথম সারির চ্যানেল গুলিতে যে সমস্ত ধারাবাহিকগুলি (Bengali Serial) সম্প্রচারিত হয়, এগুলির প্রতি এক বিরাট আকর্ষণ অনুভব করেন দর্শক মহল। এগুলোই এখন দর্শকদের অবসর সময় যাপনের একটি অন্যতম এবং প্রধান রাস্তা হয়ে উঠেছে। প্রথম সারির চ্যানেলগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় হচ্ছে জি বাংলা (Zee Bangla)। আর এই চ্যানেলে সম্প্রচারিত ফুলকি (Phulki) ধারাবাহিকটি এখন দর্শকদের নয়নের মনি।

জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করছেন তাদের প্রত্যেককে ভীষণ পছন্দ করেন ভক্তরা। তবে তাদের মধ্যে বিশেষ করে দর্শকদের নজর কেড়েছেন অভিনেত্রী দিব্যানি মন্ডল এবং অভিনেতা অভিষেক বসু। এনারা দুজনে হলেন এই ধারাবাহিকের প্রধান নায়ক এবং নায়িকা। তাদের জুটি সারা ফেলে দিয়েছে দর্শক মহলে।

WhatsApp Image 2024 07 02 at 12.30.21 PM

কোন ধারাবাহিক যখন দর্শকদের অত্যন্ত কাছের হয়ে যায় তখন সেই ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত বিষয় সম্পর্কে দর্শকদের জানার ইচ্ছে আরও অনেক বেড়ে যায়। তাদের ভালোলাগা খারাপ লাগা, তারা জীবনে এই মুহূর্তে কে কি করছেন, কার সঙ্গে তাদের বিয়ে হচ্ছে এবং কার সঙ্গে বিয়ে ভাঙছে, তারা প্রতি মাসে কত টাকা রোজগার করছেন প্রভৃতি খুঁটিনাটি সকল বিষয়ে জানতে কৌতুহল অনুভব করেন দর্শক মহল।

বিশেষ করে কোন অভিনেতা অভিনেত্রীর পারিশ্রমিক কত, এই বিষয়ে তাদের জানার আগ্রহ একেবারে ষোল আনা। বর্তমানে টিআরপি (TRP) তালিকায় জি বাংলার ফুলকি ধারাবাহিকটি প্রথম অথবা দ্বিতীয় এই দুই স্থানের মধ্যেই অবস্থান করে। তাই এই ধারাবাহিকের জনপ্রিয়তাও অনেক বেশি। ফলস্বরূপ ধারাবাহিকের প্রধান অভিনেত্রীর পারিশ্রমিকও প্রায় আকাশ ছোঁয়া। টাকার অংক শুনলে চমকে যাবেন আপনিও।

আরও পড়ুন: ফের মিঠাইয়ের গল্প হুবহু টুকে দিলো ফুলকি! একই গল্পের পুনরাবৃত্তিতে ক্ষিপ্ত দর্শক মহল!

কত টাকা পারিশ্রমিক পান দিব্যানি?

ফুলকি ধারাবাহিকের একেবারে প্রধান কেন্দ্রবিন্দু হল এই ধারাবাহিকের নায়িকা ফুলকি অর্থাৎ অভিনেত্রী দিব্যানি মন্ডল। এই ধারাবাহিকটিকে প্রাণবন্ত করে তুলেছে এই অভিনেত্রীর অভিনয়। শুরুতে অভিনেত্রী পারিশ্রমিক পেতেন ষাট হাজার টাকা। কিন্তু বর্তমানে ফুলকির জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তার পারিশ্রমিক বেড়ে গিয়ে বর্তমানে দাঁড়িয়েছে এক লক্ষ বারো হাজার টাকা।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন