Bangla Serial

ফের মিঠাইয়ের গল্প হুবহু টুকে দিলো ফুলকি! একই গল্পের পুনরাবৃত্তিতে ক্ষিপ্ত দর্শক মহল!

এই মুহূর্তে বাংলা টেলিভিশন (Bengali television) জগতের একটি অন্যতম জনপ্রিয় চ্যানেল হচ্ছে জি বাংলা (Zee Bangla)। একের পর এক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের সামনে তুলে ধরছে এই চ্যানেল। যত দিন যাচ্ছে এই চ্যানেল দর্শকদেরকে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় গল্প উপহার দিচ্ছে। বর্তমানে টিআরপি তালিকায় প্রথম পাঁচে থাকা বেশিরভাগ ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে জি বাংলার পর্দায়।

প্রায় এক বছর হয়ে গেলো শেষ হয়ে গিয়েছে এই চ্যানেলের সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাই (Mithai)। জি বাংলার ইতিহাসে এক নজির সৃষ্টি করেছিল এই ধারাবাহিক। যতদিন এই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়েছে ততদিন দর্শকদের অফুরন্ত ভালোবাসা পেয়েছে। এই ধারাবাহিকটি যখন শেষ হয়ে যায় তখন দর্শকদের চোখে জল চলে এসেছিল। কারণ এই ধারাবাহিকের প্রতিটি সদস্য দর্শকদের পরিবারের সদস্য হয়ে উঠেছিল। অনেক সময়ই বহু ধারাবাহিককে এই ধারাবাহিকের বেশ কিছু অংশ বা গল্পের কয়েকটি দিক অনুকরণ করতে দেখা যায়। আর দর্শকরা সেগুলো ঠিক ধরে ফেলেন।

বর্তমানে জি বাংলার পর্দায় যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ‘ফুলকি’ (Phulki)। এক বছর হয়ে গেল জি বাংলার পর্দায় টিআরপি তালিকার প্রথম পাঁচে নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা ফুলকি চরিত্রটিকে ভীষণ পছন্দ করেন দর্শক মহল। যতদিন যাচ্ছে ধারাবাহিকের গল্প আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। কিছুদিন আগেই প্রায় দুই থেকে তিন সপ্তাহের জন্য এই ধারাবাহিকটি টিআরপি তালিকাতে বেঙ্গল টপারের জায়গা দখল করতে সক্ষম হয়েছিল। তবে বর্তমানে তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিক।

আরো পড়ুন: “শিল্পীর নিজের বিচার নিজে না করাই ভালো, তার একমাত্র দর্শক সময়”- শিল্পীদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য কেন করলেন রাহুল?

তবে আরো একবার এই ধারাবাহিকের বিরুদ্ধে দর্শকরা সেই একই অভিযোগ তুলেছেন। এর আগে বহুবার দর্শকরা জানিয়েছেন, তারা এই ধারাবাহিকের সঙ্গে মিঠাই ধারাবাহিকের একাধিক মিল খুঁজে পেয়েছেন। বহুবার অনুকরণের জন্য দর্শকমহলে টুকটাক সমালোচনার শিকার হয়েছে এই ফুলকি ধারাবাহিক। বর্তমানে আরো একবার মিঠাই ধারাবাহিকের সাথে ফুলকি ধারাবাহিকের এক বিরাট বড় মিল খুঁজে পেলো দর্শক মহল। হুবহু মিলে যাচ্ছে দুই ধারাবাহিকের দুই নায়কের চরিত্র। অত্যন্ত চোখে লেগেছে দর্শকদের। একসময় জি বাংলার প্রায় প্রতিটি দর্শকই মিঠাই দেখতেন। তাই কোথায় কোথায় মিল পাওয়া যাচ্ছে সেটা বুঝতে তাদের অসুবিধা হচ্ছে না।

দুই নায়কের মধ্যে অনেক মিল

দর্শকদের দাবি, সিদ্ধার্থ চরিত্রটিকে দর্শকদের সামনে ঠিক যেইভাবে উপস্থাপন করা হয়েছিল, বর্তমানে ফুলকি ধারাবাহিকের রোহিত চরিত্রটিকেও ঠিক সেই ভাবেই উপস্থাপন করা হচ্ছে। সিদ্ধার্থ মিঠাইয়ের প্রতি অধিকার ফলাতো, তাকে সিঁদুর পরিয়ে দিত, রাগ ভাঙাতো এছাড়াও এমন অনেক টুকটাক কাজকর্ম করতো যেটা দেখে মনে হতো সে মিঠাইকে পছন্দ করে। কিন্তু আদতে সিদ্ধার্থ নিজেই বুঝতে পারত না সে কি চায়। রোহিতের সাথেও ঠিক তেমনটাই হচ্ছে। একদিকে সে ফুলকিকে ধুমধাম করে বিয়ে করছে আর অন্যদিকে শালিনীর বলা কথাগুলোই বারবার ভেবে চলেছে। একেবারেই মন থেকে আন্তরিকভাবে কিছু করতে পারছে না। দুজনের এই পরিস্থিতি হুবহু মিলে যাওয়ায় এই নিয়ে প্রশ্ন তুলেছে দর্শক মহল। তবে কি টিআরপি বাড়াতেই এমন অনুকরণের পথ বেছে নিয়েছে ধারাবাহিক কর্তৃপক্ষ?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন