জনপ্ৰিয় লোক সঙ্গীতশিল্পী পৌষালী ব্যানার্জি (Pousali Banerjee)। ২০১৭ সালে জি বাংলার (Zee Bangla) সা রে গা মা পা’তে ( Sa Re Ga Ma Pa) অংশগ্রহণ করেছিলেন। তিনি বাংলায় লোকগীতি গাওয়ার জন্য পরিচিত। পিন্ডারে পলাশের বন, ভ্রমর কোইয়ো গিয়া, কলঙ্কিনী রাধা, উমা এলো, নিতাই চান্দের দরবারে, সাইরন বাজলো, কিমোনে চিনিবো তোমারে এবং আরও অনেক গান গেয়েছেন। পৌষালী ব্যানার্জি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে একটানা ২৯ ঘণ্টা গান গেয়ে জিতে ছিলেন।
বাংলা থেকে দেশের বাইরে সবক্ষেত্রেই পৌষালী ব্যানার্জি জনপ্রিয়তা এখন তুঙ্গে। তাঁর গলায় লোকগান শুনে বিভোর হচ্ছে হাজার হাজার দর্শক। তবে লাখ লাখ দর্শকের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনই তাঁকে অনেকবারই শো করতে গিয়ে হেনস্থাও হতে হয়েছে। একটি শো করতে গিয়ে এক বয়ষ্ক ব্যক্তি তাঁকে “হিজড়ে” বলে সম্বোধন করেছিল, তাঁর গান শেষ হওয়ার পর। শুধু এটাই শেষ নয়, একবার তাঁর দিকে ভুট্টাও ছোঁড়া হয়েছিল শো চলাকালীন গান গাইতে গিয়ে বারবার ট্রোলের শিকার পৌষালী!
বারবার ট্রোলের মুখে লোক সঙ্গীতশিল্পী পৌষালী ব্যানার্জি
গান গাইতে গিয়ে হঠাৎ করে এক বৃদ্ধ লোক বলে ওঠে ‘হিজড়ে কোথাকার’ এই নিয়ে যদি পৌষালী ব্যানার্জিকে কিছু মন্তব্য করতেন তখন সেটা নিয়ে আরো চর্চার মধ্যে পড়তে হত তাকে। আর একবার একটি শো করতে গিয়ে “আধ খাওয়া ভুট্টা ছুড়ে মারে” পরক্ষণে পৌষালী জানতে পারে তিনি গান শুনে উত্তেজনায় ছুড়ে মেরেছেন।
আরো পড়ুন: “মেকআপ করে, ভালো জামা পরে, না খেয়ে শুকিয়ে লাখ লাখ টাকা পেয়ে যাবো, এমন সিনেমা করতে আমি চাই না”- সাক্ষাৎকারে অকপটে মুমতাজ
হঠাৎ যদি গান গাইতে গাইতে শাড়ির আঁচলটা একটু সরে যায় তখনই কথা উঠে ‘ঐ তো শাড়ির আঁচল ছড়িয়ে গান শোনাচ্ছে’ সেই নিয়েও সোশ্যাল মিডিয়াতে ট্রলার শিকার হয়েছে পৌষালী ব্যানার্জি বহুবার। পৌষালী বলছেন আগে শাড়িতে ছটা সেফটিপিন দিতাম এখন বারোটা সেফটিপিন দিই।
)
এই বিষয়গুলো কখনও ক্যামেরাবন্দী হয় না, ক্যামেরার সামনে সেটাই আসে গায়িকা কীভাবে বিষয়গুলোকে প্রতিক্রিয়া দিচ্ছেন, পৌষালী কাকে ছোট করল এই বিষয়গুলোই ক্যামেরার সামনে বার বার উঠে আসে।
