Bangla SerialEntertainment

রোহিতকে তুলে নিয়ে চলে গেলো শালিনী! গায়ে হলুদের সময় উধাও নায়ক! বিপাকে ফুলকি!

একের পর এক বাধার সৃষ্টি করে বিয়েটাকে ভেস্তে দিতে চাইছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের খলনায়িকা শালিনী। ইতিমধ্যেই সবার কাছে ধরা পড়ে গিয়েছে সে। এইবার ঘোমটার আড়ালে থেকেই ফুলকির সর্বনাশ করতে উদ্যত হয়েছে নায়কের প্রাক্তন স্ত্রী। জমে উঠেছে ধারাবাহিকের বর্তমান গল্প। টিআরপি তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, শালিনী রোহিতের হাত থেকে সিঁদুর পরার ছলনা করে সবার কাছে এটা প্রমাণ করতে চেয়েছিল যে রোহিত আর শালিনীর বিয়ে হয়ে গিয়েছে। সে সমস্ত ব্যবস্থা করেই সেখানে গিয়েছিল। তবে ফুলকির বুদ্ধির জোরে এই ভয়ংকর বিপদ ঘটার আগেই সতর্ক হয় রোহিত। ফুলকির জন্য আরো একবার বদনামের হাত থেকে রক্ষা পায় সে।

কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্রী শালিনী মিত্র নয়। সে রুদ্রর সহায়তায় নবাবগঞ্জেই এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকে। এদিকে রায়চৌধুরী বাড়িতে সবাই হই চই করে ফুলকি আর রোহিতের বিয়ে দেওয়ার আয়োজন করে। আর এই অনুষ্ঠানেই লুকিয়ে লুকিয়ে ঢুকে পড়ে শালিনী। সবটা দেখে সে কিছুতেই গোটা বিষয়টা হজম করতে পারে না। সে মনে মনে প্রতিজ্ঞা করে, এই বিয়ে কিছুতেই হতে দেবে না শালিনী।

আবারো রোহিতকে ফাঁদে ফেললো শালিনী

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, সবাই খুব আনন্দ করে বিয়ের এক একটা নিয়ম পালন করে। বড় করে আলতা পরানোর অনুষ্ঠান পালন করা হয়। সবাই এই বিয়ে নিয়ে ভীষণ খুশি। এরপর শুরু হয় গায়ে হলুদ অনুষ্ঠানের তোড়জোড়। ধানসিঁড়ি লাবু প্রত্যেকে মিলে ফুলকিকে সাজিয়ে গুজিয়ে গায়ে হলুদের জন্য প্রস্তুত করে। এরপর শুরু হবে গায়ে হলুদ অনুষ্ঠান। কিন্তু তখনই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: “মেকআপ করে, ভালো জামা পরে, না খেয়ে শুকিয়ে লাখ লাখ টাকা পেয়ে যাবো, এমন সিনেমা করতে আমি চাই না”- সাক্ষাৎকারে অকপটে মুমতাজ

এদিক ওদিক খোঁজ করে রোহিতকে কোথাও দেখতে পায় না তার ভাই-বোনেরা। সবাই মিলে চারিদিকে তাকে খুঁজতে থাকে। এরপর জানা যায় রোহিত নাকি সকাল সকাল কোথাও একটা বেরিয়েছে কিন্তু কোথায় গিয়েছে সে কথা কেউ জানে না। এটা দেখে ফুলকির চিন্তা আরো বেড়ে যায়। সে তার ধানু দিদিকে বলে, তার কপালে সব সময় দুর্গতি লেগেই আছে। কখনো কোন জিনিস শান্ত সৃষ্টভাবে ঘটে না। এদিকে সময় অনেকটাই পেরিয়ে যাচ্ছে। তাই সবাই রোহিতের জন্য চিন্তা করতে থাকে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন