বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রিতে (Bengali Film industry) এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা একসাথে একাধিক দিকে সমানভাবে প্রতিভাবান বা বলা ভালো যারা বহুমুখী প্রতিভার অধিকারী। ঠিক এমনই একজন সফল অভিনেত্রী, নৃত্যশিল্পী, খেলোয়ার এবং জাদুকর হলেন প্রখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকারের (PC Sorcar Junior) কন্যা মুমতাজ সরকার (Mumtaz Sorcar)। শুধু টলিউড নয় বলিউডেও ভালো ভালো চরিত্রের কাজ করেছেন তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের নেওয়া সাক্ষাৎকারে নিজের জীবনের অনেক তথ্য দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী মুমতাজ সরকার।
বাবাকে ম্যাজিক করতে দেখে কি অনুভুতি হত মুমতাজের?
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ছোটবেলায় যখন দেখতাম বাবা মঞ্চে যাদু দেখাচ্ছেন তখন একসাথে অনেক রকমের অনুভূতি হতো। যেমন, প্রথমেই যে অনুভূতিটা হতো সেটা হল একটা ভিশন গর্ব কাজ করতো। দেখো আমার বাবা ম্যাজিক করছে। যে মঞ্চে রয়েছে সে আমার বাবা। এই অনুভূতিটা ভীষণ ভালো। পাশাপাশি আর একটা জিনিসও হতো সেটা হল মাঝেমধ্যে একটু হিংসা হতো। যখন দেখতাম বাবা অন্য বাচ্চাদের গাল টিপে দিচ্ছে, তাদের সাথে হাসি ঠাট্টা করছ খুব রাগ হতো। তখন আমি অনেকটাই ছোট ছিলাম।”
ম্যাজিক ছেড়ে হঠাৎ অভিনয় কেন?
পিসি সরকারের বাড়ি মানে তার প্রতিটা জিনিসপত্রে সেটা শেয়ার হোক বা টেবিল, টিভি হোক বা রান্নাঘর সবেতেই রয়েছে জাদু। সেই জাদু ছেড়ে হঠাৎ অভিনয়ের জগতে পা রাখার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমি অ্যাক্সিডেন্টলি অভিনেত্রী হয়ে গিয়েছি। মানে ছোট থেকে অভিনয় করব এমন কোন পরিকল্পনা ছিল না। আমি নাচ করতে ভীষণ পছন্দ করি আর ওটা আমি খুব মনোযোগ সহকারে করি। আর এই পাশাপাশি আমি বক্সিং করি। সেখান থেকেই আমার অভিনয় জগতে আসার সূত্রপাত ঘটে।”
তিনি আরো বলেন, “তখন আমি ছোট, বাংলাদেশী একজন পরিচালকের এমন একজন মেয়েকে প্রয়োজন ছিল যে বক্সিং জানে। মানে বক্সিং রিং-এ উঠে ভুলভাল ঘুসি চালাবে না। তখনই আমি তাদের নজরে আসি। ওরা আমাকে অফার দেয়। আমি হ্যাঁ বলে দেই। কারণ সেখান থেকে ভালো পকেট মানি আসবে। আর ফুচকা খাওয়ার জন্য মায়ের থেকে টাকা চাইতে হবে না। সেখান থেকেই আমার অভিনয় জগতে আসা। তারপর কলেজে উঠেও বেশ গুরুত্বপূর্ণ ছবিতে সুযোগ পাই। তারপরে বুঝতে পারি এই দিকে এগোনো যেতে পারে।”
আরও পড়ুন: বর্ষার পাশে দাঁড়িয়ে প্রতিবেশীদের মুখে ঝামা ঘষে দিলো পর্ণা! ক্যাপ্টেনের নোংরা ইঙ্গিত বুঝে গেলো সে!
বাংলা মেইনট্রিমে কেন অভিনয় করছেন না মুমতাজ?
এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “ছবি বেছে নেওয়ার ক্ষেত্রে আমি ভীষণ গুরুত্ব দিই। মানে গল্পের গরু গাছে ওঠে এরকম কোন চরিত্রে বা এরকম কোন সিনেমায় আমি অভিনয় করি না বা করতে চাই না। কারণ আমি নিজেকেই যেটা বোঝাতে পারছি না সেটা আমি আমার দর্শকদের কিভাবে বোঝাবো? সেই ক্ষেত্রে আমি ভীষণ সতর্ক থাকি।” তিনি আরো বলেন, “এখন অনেকেই বলে বাংলা ছবির পাশে দাঁড়ান। আমার মনে হয় মানুষকে না বলে আগে নিজেদেরকে এই বিষয়টা বোঝাতে হবে। নিজেদেরকে ছবির পাশে দাঁড়াতে হবে আর সেই রকম ছবি তৈরি করতে হবে। তাহলে আপনা আপনি মানুষ বাংলা ছবির পাশে দাঁড়াবে বসবে শোবে সব কিছুই করবে। ভালো মেকআপ করে, দামী জামা কাপড় পরে, না খেয়ে নিজেকে শুকিয়ে লাখ টাক পেয়ে যেতে পারি এই ধরনের সিনেমা আমি করতে চাই না। যদি কোন চরিত্র সত্যিই ভালো হয় তাহলে আমি কম টাকাতেও কাজ করতে পারি।”
