Bangla Serial

বর্ষার পাশে দাঁড়িয়ে প্রতিবেশীদের মুখে ঝামা ঘষে দিলো পর্ণা! ক্যাপ্টেনের নোংরা ইঙ্গিত বুঝে গেলো সে!

অনেক কষ্ট করে, অনেক সাহস নিয়ে, রীতিমতো যুদ্ধ করে বর্ষাকে এক ভয়ংকর জায়গা থেকে ফিরিয়ে এনেছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিকের নায়িকা পর্ণা। এই পর্ব গুলি দর্শকদের এতটাই ভালো লেগেছে যে, চলতি সপ্তাহে আবারো বেঙ্গল টপারের স্থানে ফিরে এসেছে নিম ফুলের মধু ধারাবাহিকটি। দিন দিন আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠছে এই ধারাবাহিকের গল্প।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণার ক্ষতি করতে এবং কৃষ্ণাকে ক্ষেপিয়ে দিতে ইশার কথায় প্রতিবেশীদের সামনে একটা তামাশা করে অয়ন আর মৌমিতা। পর্ণা সেই প্রতিবেশীদের যোগ্য জবাব দেয়। কিন্তু এটা মোটেই পছন্দ হয়নি কৃষ্ণার। নিজের মেয়ের এত বড় ক্ষতি করার পরেও বর্ষাকে নিজের মতন করেই নিয়ন্ত্রণ করতে চায় সে। প্রতিবেশীদের মতন সে মা হয়ে বর্ষাকে এখনো সিঁদুর পরতে বলে। এর তীব্র প্রতিবাদ করায় তার কাছে খারাপ হয়ে যায় পর্ণা।

নিম ফুলের মধু আজকের পর্ব ২৮ জুন (Neem Phuler Modhu Today Episode 28 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, পর্ণা অফিসে যেতেই সবাই তার প্রশংসা করে এবং হাততালি দেয়। যে সাহসিকতা দেখিয়েছে পর্ণা, সেটা কোন সাধারণ মানুষ পারে না। পর্ণা স্বয়ং মৃত্যুর মুখে ছুটে গিয়েছিল বর্ষাকে উদ্ধার করতে। এই গোটা খবরটা দেখে দর্শকরা অনেকটাই উপকৃত হয়েছে এবং এই খবরটা অত্যন্ত আকর্ষণীয় একটি খবর হিসেবে রমরমিয়ে সম্প্রচারিত হচ্ছে।

ক্যাপ্টেনের কথা মোটেই ভালো ঠেকলো না পর্ণার

পর্ণা বলে, সে একা নয়, এই কাজে তাকে অনেক সাহায্য করেছে তাদের অফিসের সিনিয়র সাংবাদিক সুরভী দি। সে যদি না থাকতো তাহলে একা একা তারা কিছুই করে উঠতে পারতো না। এরপর ক্যাপ্টেন পর্ণার অতিরিক্ত প্রশংসা করা শুরু করে। তার চোখমুখের হাবভাব অঙ্গভঙ্গি কোনটাই পছন্দ হয় না অফিসের বাকি কর্মীদের। পর্ণাও বেশ অস্বস্তিতে পড়ে। সে বুঝতে পারে ক্যাপ্টেনের মতিগতি একেবারেই ভালো নয়।

আরও পড়ুন: মহাপ্রলয়ে আলাদা হবে ফুলকি রোহিত! গল্পে আসছে বড় চমক,ফুলকি শালিনীকে শিক্ষা দেবে এবার নতুন রূপে!

বর্ষাকে দেখে মুখ ঘোরালো প্রতিবেশীরা

এদিকে পিকলু বর্ষার কাছে এসে বলে, সে বর্ষাকে একটা নতুন জীবন দেবে। সব সময় তার পাশে থাকবে। এমন সময় ঘরে চলে আসে রুচিরা চয়ন সৃজন আর পর্ণা। তারা বর্ষাকে একটা বিয়ের বাড়িতে যাওয়ার জন্য জোর করতে থাকে। এতে সম্মতি দেয় না কৃষ্ণা। কিন্তু সবার জোরাজুরিতে বিয়ের বাড়িতে যায় বর্ষা। সেখানে সমস্ত প্রতিবেশীরা তাকে কেমন একটা ঘৃণার চোখে দেখে। ভালো-মন্দ অনেক কথাও শোনাই বর্ষকে। পর্ণা ঠিক করে এইবার এর একটা যোগ্য প্রত্যুত্তর তাকে দিতেই হবে।

 

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন