Bangla Serial

মহাপ্রলয়ে আলাদা হবে ফুলকি রোহিত! গল্পে আসছে বড় চমক,ফুলকি শালিনীকে শিক্ষা দেবে এবার নতুন রূপে!

বাংলা বিনোদন চ্যানেলের ধারাবাহিকগুলির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। টিআরপি তালিকার (Trp List) প্রথম পাঁচে উঠে আসতে একের পর এক চমক আসছে ধারাবাহিকের ট্র্যাকগুলিতে। বর্তমান সময়ে টানা বেশ কয়েকসপ্তাহ ধরে শীর্ষস্থানের অধিকারী ছিল জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki)। রোহিত-ফুলকির রসায়ন জনপ্রিয় দর্শক মহলে।

ধারাবাহিকের টান টান উত্তেজক পর্ব ধরে রাখতে নয়া ট্রিজার প্রকাশ্যে এনেছে ফুলকি টিম। ফুলকিতে আসছে মহাপ্রলয় সপ্তাহ। ফুলকি ও রোহিতের মধ্যে বরাবরই এসেছে শালিনী। প্রোমোতেও তার অন্যথা হয়নি। ধারাবাহিকের গল্পে এই মুহূর্তে, জেঠুমণি রোহিতে ফুলকির সঙ্গে সামাজিক বিয়ে সেরে নেওয়ার আদেশ দিয়েছেন। তারপরই তোরজোড় শুরু হয়েছে দুজনের বিয়ের।

এদিকে মেদিনীপুরে আসছে বড় ঝড়। প্রোমো দেখে বোঝা যাচ্ছে মেদিনীপুরে বড় ঝড়ের দরুন দুর্ঘটনার কবলে পড়বে রায় চৌধুরী পরিবার। বন্যায় ভেসে যায় নায়ক-নায়িকা। ফুলকি ও শালিনীকে ধরে প্রাণপণে বাঁচানোর চেষ্টা করে চলেছে রোহিত। ফুলকি বুঝতে পারে দুজনকে বাঁচাতে গেলে ডুবে যাবে রোহিত। ফুলকি নিজের প্রাণ থাকতে তা হতে দিতে পারে না।

প্রোমোতে ফুলকির প্লট টুইস্ট

রোহিতকে বাঁচাতে তাই হাত ছেড়ে দেয় ফুলকি। এরপর? দর্শকদের মধ্যে অনেকেই বলছেন, এবার হারিয়ে যাবে ফুলকি। স্মৃতিশক্তি হারিয়ে অন্য কোথাও উঠবে সে। বছরখানেকের মধ্যে সে বহিল পড়া, টান টান ইংরেজিতে কথা বলা মেয়ে হয়ে উঠবে সে। তারপর ফিরে আসবে রোহিতের বাড়িতে।

আরও পড়ুন: আবার ফুলকির সুখের পথে কাঁটা হয়ে দাঁড়ালো শালিনী! বিয়ের অনুষ্ঠান পন্ড করতে ভয়ংকর কাণ্ড ঘটালো সে!

প্রোমো প্রকাশ্যে আসতেই মিশ্র প্রতিক্রিয়া মিলছে দর্শকদের তরফ থেকে। অনেকেই বলেছেন, ”ফুলকি ডুবে যাওয়ার পর কি সিরিয়ালটা শেষ হবে” অনেকেই মজা করে লিখেছেন,”আমাদের একদিন বৃষ্টি হচ্ছে না আর সিরিয়াল বন্যা হয়ে গেল।” কেউ আবার গল্পের প্লট টুইস্টকে কটাক্ষ করে পরিচালককে লিখেছেন, এই বন্যায় ভেসে যেতে পারতেন পরিচালক।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন