এতদিনে পূরণ হতে চলেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকার স্বপ্ন। সে যেভাবে শালিনীর মুখোশ সবার সামনে টেনে খুলে দিয়েছে, তারপরে শালিনীর আর কিছু বলার মুখ থাকে না। সে সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যায়। অর্থাৎ এতদিন ধরে ফুলকি যেটা চেয়েছিল সেটাই ঘটে। সম্প্রতি এই ধারাবাহিকের পর্বগুলো আরো অনেক বেশি আকর্ষণীয় এবং মনোগ্রাহী হয়ে উঠেছে। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম।
ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, রোহিতকে আরো একবার ফাঁদে ফেলার জন্য এবং ফুলকির থেকে তাকে চিরতরে আলাদা করে দেওয়ার জন্য একটা জঘন্য পরিকল্পনা করেছিল শালিনী মিত্র। কিন্তু তার সেই পরিকল্পনায় জল ঢেলে রোহিতকে আবারো অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করে ধারাবাহিকের নায়িকা ফুলকি। ফুলকি যদি সময় মত না আসতো তাহলে রোহিতের জীবনে আরও একটা কলঙ্ক লেগে যেত।
গোটা বিষয়টায় ভীষণ কষ্ট পেয়েছিল ফুলকি। সে মনে মনে ভাবতো রোহিত তার ছাত্রীকে খুব ভালোবাসে কিন্তু এই ঘটনাটার পর তার মনে হতে শুরু করে তার স্যার ভালোবাসে না। রোহিত শুধুমাত্র শালিনীকেই পছন্দ করে। এই ভেবেই একটু রাগ করেছিল সে। কিন্তু তার সেই রাগ ভেঙে দেয় রোহিত। এদিকে মুখ লোকানো ছাড়া শালিনীর আর অন্য কোন উপায় থাকে না। কারণ সে ভীষণ বাজেভাবে সবার সামনে ধরা পড়ে গেছে।
বিয়েতে ব্যাঘাত ঘটাতে হাজির শালিনী
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ধুমধাম করে হচ্ছে নায়ক নায়িকার বিয়ে। পুরনো সমস্ত মান অভিমান প্রভৃতির পালা চুকিয়ে নতুন করে আবার পথ চলা শুরু করবে ফুলকি রোহিত। এতদিন ধরে শালিনীর জন্য রোহিতের মনে যে ছিটে ফোটা জায়গা ছিল সেটা নিজের কৃতকর্মের দ্বারা নিজেই নষ্ট করেছে শালিনী। এখন আর রোহিতের মনে কোন দ্বিধা কোন সংশয় কিছুই নেই। এখন সে নতুন জীবন শুরু করার জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত।
আরও পড়ুন: রোজির হাত থেকে বর্ষাকে ফিরিয়ে আনলো পর্ণা! আবার নতুন চাল চালছে ঈশা! এবার কি এক হতে চলেছে বর্ষা-পিকলু
শালিনীকে নিয়ে, বা শালিনীর ভালোলাগা খারাপ লাগা নিয়ে আর কোন মাথা ব্যথা নেই রোহিতের। বিয়ে উপলক্ষে ধুমধাম করে অনুষ্ঠান পালন করা হচ্ছে। সমস্ত বউরা মিলে ফুলকির পায়ে অনেক যত্ন করে আলতা পরিয়ে দিচ্ছে। ফুলকিও ভীষণ খুশি। এমন সময় ঘোমটা মাথায় দিয়ে সবার থেকে সেখানে শালিনী। সে যখন দেখে এত ধুমধাম করে বিয়ে হচ্ছে তখন কিছুতেই বিষয়টা মেনে নিতে পারে না। সে মনে মনে সংকল্প নেয়, এত সহজে এই গোটা বিষয়টা সে ঘটতে দেবে না।
