Bangla Serial

ফুলকির বুদ্ধি দেখে অবাক নায়ক! রোহিতের মুখ থেকে ভালোবাসার কথা শুনেই ছাড়লো ফুলকি!

বহুদিন ধরে যে কথাগুলো নিজের স্যারের মুখ থেকে শুনতে চাইছিল জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা, এইবার সেগুলো শোনার পাকাপাকি ব্যবস্থা করে ফেলল ফুলকি। বর্তমানে জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে এই ফুলকি। চলতি সপ্তাহে টিআরপি তালিকায় বেঙ্গল টপারের স্থান দখল করেছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে আরও বেশি জনপ্রিয়তা পাচ্ছে এই মেগা।

বিয়ে হওয়ার আগে থেকেই নায়কের সমস্ত বিপদের পাশে থাকার চেষ্টা করেছে ফুলকি। তারপর বেশ অদ্ভুত এক পরিস্থিতিতে বিয়ে হয় তাদের। আর এই বিয়ে হওয়ার পর থেকে আরও বেশি করে স্যারকে সমস্ত বিপদ থেকে রক্ষা করতে উঠে পড়ে লাগে ধারাবাহিকের নায়িকা ফুলকি। তার অদম্য জেদ ইচ্ছে শক্তি এবং উৎফুল্লতা মন কেড়ে নিয়েছে ধারাবাহিকের দর্শক মহলের।

কিছুদিন আগেই ফুলকি নিজের প্রাণের তোয়াক্কা না করে দিল্লিতে একটা বড় কান্ড ঘটিয়েছে। সে নিজের স্যারকে কলঙ্ক মুক্ত করতে একেবারে আগুনে ঝাঁপ দিয়েছে। একজন ভয়ংকর মাফিয়া জামাল ভাইয়ের ডেরায় গিয়ে তার মুখ থেকে সমস্ত শক্তি স্বীকার করিয়ে ফিরেছে ফুলকি। তারপর থেকেই ফুলকির প্রতি রোহিতের ভালোবাসা আরো বেড়ে গিয়েছে। শালিনী যা করতে পারেনি ফুলকি সেটাই করে দেখিয়ে দিয়েছে।

সম্প্রতি একটা অনেক বড় ছেলেমানুষি ঘটিয়ে ফেলেছে ফুলকি। সে ভেবেছিল তার অংশুমান দাদাভাই যদি একবার পারমিতাকে নিজের মনের কথাটা বলে দেয় তাহলে হয়তো পারমিতার জীবনটা বদলে যাবে। কিন্তু তেমন কিছুই হয়নি। উল্টে পারমিতা ফুলকির ওপর খুব বিরক্ত হয়েছে। কারণ সে এখনো অবধি তথা ছাড়া অন্য কারোর কথা ভাবতেও পারে না। সে তথার স্মৃতি আগলেই নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়।

ফুলকির কাণ্ড দেখে অবাক রোহিত

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি ভীষণ কষ্ট পাচ্ছে এটা ভেবে যে, পারমিতা আর জেঠি দুজনেই তার উপর রাগ করে আছে। তখন ফুলকিকে শান্ত করতে রোহিত বলে, পারমিতা তাকে ভীষণ ভালোবাসে। ফুলকি তখন বলে, স্যার তো তাকে ভালবাসে না! রোহিত মনে মনে ভাবে, ফুলকির মাথায় দুষ্টু বুদ্ধি গিজগিজ করছে। ও রোহিতের মুখ থেকে শুনতে চায় যে রোহিত ফুলকিকে ভালোবাসে। এদিকে ফুলকি মনে মনে ভাবে, স্যার তো একবার তাকে বলতেই পারে যে সেও ফুলকিকে ভালোবাসে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন