Bangla SerialTollywood

“ইচ্ছামতো তিনটে চারটে বিয়ে যেন ভাঙাগড়ার খেলা…” তারকাদের একাধিক বিয়ে নিয়ে চরম বিরক্তি প্রকাশ করলেন অভিনেত্রী অনামিকা সাহা!

একের অধিক বিয়ে করা যেন বর্তমান সমাজের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তারকাদের মধ্যে একাধিক বিয়ের‌ খবর প্রকাশ্যে আসছে বারংবার। ইতোমধ্যে তালিকায় নাম তুলেছেন অনেকেই। ‌তাঁরা চর্চিত হচ্ছেন বিভিন্ন মহলে। এবার এই ঘটনার তীব্র বিরোধিতা করলেন বর্ষিয়ান অভিনেত্রী অনামিকা সাহা (Anamika Saha)। “ইচ্ছে মতো তিন, চারটে বিয়ে যেন ভাঙা গড়ার খেলা…” বিস্ফোরক অভিনেত্রী।

ধুমধাম করে বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই আলাদা, ফের কিছুদিন পর নতুন করে বিয়ের পিঁড়িতে। এই ঘটনার টলিউডের আকছার চলছে। একাধিক বিয়ের কারণে কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। শুধু তিনি নন সম্প্রতি বিয়ের হ্যাটট্রিক পার করে চর্চার কেন্দ্রে এসেছেন অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিক। এরই মাঝে বিয়ে ভাঙার খবরে শোরগোল ফেলে দিয়েছেন জিতু-নবনীতা।

তারকাদের ব্যক্তিগত জীবনের দিকে সব সময়ই নজর থাকে অনুরাগীদের। বিশেষ করে প্রেম এবং বিয়ের সংক্রান্ত বিষয়গুলি আলোচনার ‌ কারণ হয়ে দাঁড়ায়। শ্রাবন্তী, কাঞ্চন, জিতু-নবনীতা ছাড়াও বহু তারকা একাধিক বিয়ের কারণে কটাক্ষের মুখোমুখি হয়েছেন এবং এই পরিস্থিতিই যেন ‌ দিনকে দিন বাড়ছে। সিনেমহল পেরিয়ে সমাজে চলে এসেছে বিয়ে ভাঙাগড়ার খেলা।

তারকাদের একাধিক বিয়ে নিয়ে কী বলছেন অভিনেত্রী অনামিকা সাহা?

ঘটনায় বিরক্ত বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা। তিনি বলেন, এই পেপারে দেখলাম ‌বিয়ে করেছে তার সাত আট মাস পরেই শুনছি আলাদা থাকছে। আমাদের সময়ও মতের অমিল হত। তবে চট করে বিয়ে ভেঙে নতুন করে সঙ্গী নির্বাচন করতে দুবার ভাবতো সবাই। সেই সময় যদি কেউ কাউকে ভালবাসত, তবে নিজের ঘরে বসে থাকতো তবু অন্য কাউকে বিয়ে করত না।

আরও পড়ুন: রিকির কথায় রেগে গিয়ে পারোকে তাড়িয়ে দিলো জেঠি! সব শুনে ফুলকির পাশে এসে দাঁড়ালো মাস্টার মশাই! 

এখানেই থামেননি অভিনেত্রী, সাক্ষাৎকারে তিনি বলেন এখনকার সম্পর্কগুলো সত্যিই বোঝা মুশকিল। ‌বিয়েগুলো যেন ভাঙাগড়ার খেলা। অভিনেত্রী অনামিকা সাহার এই বক্তব্যে তাকে সমর্থন করেছেন অনুরাগীরা। কিন্তু এই বক্তব্যের রেশ কি আদৌ পড়বে? সমাজ কি বদলাবে? কমবে সমাজের সম্পর্ক ভাঙার খেলা? এই প্রশ্নের হয়তো সত্যিই কোন স্পষ্ট উত্তর নেই। ‌

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন