পাঁচ বছরের সম্পর্ক। প্রেম গড়িয়ে ছিল বাগদান অবধি। চলতি বছরের ভালোবাসার দিনে আংটি বদল করেছিলেন দুজন। প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, কয়েক বছর বাদে চার হাত এক করবেন। তবে পরিণতি পেল না তাদের ভালোবাসা। তার আগেই আলাদা হল টেলিভিশনের (Television) জনপ্রিয় মুখ অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) ও তাঁর বহুদিনের প্রেমিক অনির্বাণ রায়ের (Anirban Roy) পথ।
সুস্মিতার প্রাক্তন অনির্বাণ পেশায় বিজ্ঞাপন সংস্থার সঙ্গে যুক্ত। অনির্বাণের অনেক বিজ্ঞাপনের মুখ ছিলেন সুস্মিতা। সম্পর্ক ভাঙার পরপর সমাজমাধ্যমে প্রকাশ্যে অনির্বাণ জানিয়ে দেন সম্পর্ক নেই তাঁর ও সুস্মিতার মধ্যে। ব্যক্তিগত কারণে আলাদা হয়েছেন তাঁরা।
সমাজমাধ্যমে কী লিখছেন সুস্মিতার প্রাক্তন?
অনির্বাণ রায় তাঁর সাম্প্রতিক পোস্টে স্পষ্ট করেছেন বিচ্ছেদের খবর। লিখেছেন, ‘সুস্মিতা দে সংক্রান্ত কোনও প্রশ্ন আমাকে করবেন না। ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি।’ বিচ্ছেদের খবরে অনির্বাণের তরফ থেকে সিলমোহর মিললেও, ব্যক্তিগত জীবন নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছিলেন সুস্মিতা।
বিচ্ছেদ প্রসঙ্গে কী বলছেন সুস্মিতা?
প্রাক্তন প্রেমিক সমাজমাধ্যমে সম্পর্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে বিবৃতি দিলেও, মুখ খুলতে দেখা যায়নি সুস্মিতাকে। তবে সমাজমাধ্যমে বেশ কয়েকটি স্টোরিতে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী যে মন ভাল নেই তাঁর। পাঁচ বছরের ভেঙে যাওয়া সম্পর্ক নিয়ে মুখ না খুললেও অভিনেত্রী এদিনের স্টোরিতে শেয়ার করেছেন ভগবান কৃষ্ণের বাণী।
আরও পড়ুন: মনের কথা জানাতেই ঘটলো বিপত্তি! অংশুকে ফিরিয়ে দিলো পারো! বৌমার উপর রেগে গেল হৈমন্তী!
একটি স্টোরিতে লিখেছেন, ‘ভগবান স্ত্রী কৃষ্ণ সবসময় আমাদের জীবনের পরিস্থিতি বদলে দিতে পারেন না। কিন্তু মন বদলে দিতে পারেন।’ অন্য একটি স্টোরিতে লিখছেন, ‘আমি জানি কৃষ্ণ সবসময় আমার সঙ্গে আছে।’
