এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা বিনোদন (Bengali Entertainment) জগতের ছোটো পর্দা থেকে বড় পর্দা, সবেতেই অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ হয়ে উঠেছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। এইটুকু বয়সেই বেশ কয়েকটি মেগা সিরিয়াল এবং সিনেমা সবেতেই কাজ করেছেন এই অভিনেত্রী। আর সব জায়গাতেই মন জয় করে নিয়েছে দর্শকম মহলের।
কোন কোন ধারাবাহিকে তাকে দেখা গেছে নায়িকার ভূমিকায় আবার কিছু কিছু মেগা সিরিয়ালের জাদরেল ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। সব চরিত্রকে সমানভাবে গ্রহণ করেছেন সবার প্রিয় সৌমি। জি বাংলায় সম্প্রচারিত মিঠাই ধারাবাহিকটি তাকে সফলতার চূড়ায় পৌঁছে দিয়েছে। এই ধারাবাহিকটিই জীবনের সবথেকে বেশি জনপ্রিয়তা এনে দিয়েছে অভিনেত্রী সৌমিকে।
মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ার পর এক বিন্দুও বসে থাকতে হয়নি তাকে। সুপারস্টার দেবের বিপরীতে প্রধান নায়িকার চরিত্রে “প্রধান” (Pradhan) চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। সিনেমাটি মন জয় করে নেয় অভিনেত্রীর অনুরাগীদের। দর্শক মহলে সব সময় চর্চায় থাকেন সৌমিতৃষা। আলোচনা থেকে সমালোচনা সবেতেই তার নাম থাকে শীর্ষে। এইবার নিজের বিয়ে প্রসঙ্গে সমাজ মাধ্যমে মুখ খুললেন অভিনেত্রী।
কবে বিয়ে করছেন অভিনেত্রী?
সম্প্রতি সৌমিতৃষা সমাজ মাধ্যমের পাতায় জনপ্রিয় ট্রেন্ড “আস্ক মি এনিথিং” সেশনের আয়োজন করেছিলেন। সেখানেই তার এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন যে কবে বিয়ে করতে চলেছেন অভিনেত্রী? জবাবে সৌমিতৃষা তাঁর উত্তরে লেখেন, “বিয়ে? এত কম বয়সে বিয়ে করব? আমার তো বর্নভিটা খবর সময় এখন। অন্তত ১০ বছর দেরি আছে।” তাঁর এই প্রত্যুত্তর শুনে হেসে গড়িয়ে পড়েছেন সকলে। তবে এটা কিন্তু তাহলে নিজের কথা নয়।
আরও পড়ুন: জীবনে এসেছে নতুন প্রেম, অনির্বাণের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে কী বললেন সুস্মিতা?
কয়েক মাস আগে দেব এবং সৌমিতৃষা দুজন মিলেই তাদের “প্রধান” ছবির প্রচার করতে বেরিয়েছিলেন। সেখানেই একবার এক সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন যে তিনি কবে বিয়ে করবেন? এর উত্তরটা দিয়েছিলেন দেব। উত্তরে তখন দেব এই কথাটি বলেছিলেন। এবার এক ভক্তের থেকে সেই একই প্রশ্ন পেয়ে সৌমিতৃষা সেই উত্তরই ফিরিয়ে দিলেন তাকে।
View this post on Instagram
