Bangla Serial

মনের কথা জানাতেই ঘটলো বিপত্তি! অংশুকে ফিরিয়ে দিলো পারো! বৌমার উপর রেগে গেল হৈমন্তী!

সব সময় সমস্ত পরিকল্পনা সফল হয় না। বিশেষ করে হঠকারিতার বসে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় বিফলে যায়। জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকে নায়িকার নেওয়া সিদ্ধান্ত এইবার আর সফলতা পেল না। গত সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী প্রথম স্থানে অবস্থান করছে এই ধারাবাহিকের নাম। জমে উঠেছে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকি এবং তার গোটা দলবল ঠিক করে, আর দেরি না করে এইবার যত তাড়াতাড়ি সম্ভব অংশুকে দিয়ে পারমিতাকে তার মনের কথাটা বলাতে হবে। প্রথমে বলতে না চাইলেও পরবর্তীতে ফুলকির কথায় রাজি হয়ে যায় অংশুমান। কারণ রিকির হাবভাব আচার ভঙ্গি কথাবার্তা একেবারেই ভালো লাগছিল না অংশুমানের।

ফুলকি আজকের পর্ব ২০ জুন (Phulki Today Episode 20 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, ফুলকি আর তার গোটা দল বল সন্ধ্যায় একটা রেস্টুরেন্টে যেতে চলেছে এই কথাটা জেনে যায় শালিনী। সে এই সমস্ত বিষয়টা ফোন করে জানিয়ে দেয় রুদ্রর বোনকে। রুদ্র বোন রিকিও সেই রেস্টুরেন্টে গিয়ে অপেক্ষা করতে থাকে ফুলকিদের জন্য। সেখানে গিয়ে সবার কথাবার্তা শুনে রিকি বুঝতে পারে আজ অংশুমান পারমিতাকে প্রেমের প্রস্তাব দিতে চলেছে। শালিনী রিকিকে বলে, সমস্ত ঘটনাটার ছবি তুলে আনতে কারণ ওই ছবিগুলো তারা হৈমন্তীকে দেখাবে।

অংশুমানকে প্রত্যাখ্যান করলো পারো

এরপর সবাই মিলে রেস্টুরেন্টে ঢুকে পড়ে। সেখানে এসে তমাল আর পিয়াল টেবিল বুক করে। সবাই একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করে। রোহিতার ফুলকি নাচ করে। তারপরে প্রত্যেকেই এক একটা বাহানা দিয়ে টেবিল ছেড়ে উঠে যায়। টেবিলে বসে থাকে শুধুমাত্র অংশুমান আর পারমিতা। অন্যদিকে এই সমস্ত বিষয়টার লুকিয়ে লুকিয়ে ছবি তুলতে থাকে রুদ্রর বন রিকি।

তারপর অবশেষে একটা শাড়ি উপহার দিয়ে অংশুমান পারমিতাকে নিজের মনের কথাটা জানিয়ে দেয়। সবটা শুনে পারমিতা বলে, “আমি তোমায় শুধুমাত্র আমার বন্ধু ভেবেছিলাম। তুমি কি করে ভাবলে এমন একটা প্রস্তাবে আমি খুশি হবো?” অংশুমান বুঝতে পারে এইভাবে প্রেমের প্রস্তাব দেওয়াটা তার একেবারেই উচিত হয়নি। ফুলকির ছেলেমানুষিকে প্রশ্রয় দিতে গিয়ে সেও একটা ভুল করে ফেলেছে। এরপর সবাই বাড়ি ফিরে আসে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন