Bangla Serial

নতুন টুইস্ট এনেও শেষ রক্ষা হলো না, শেষের পথে জি বাংলার আরো এক জনপ্রিয় মেগা, সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali serial) অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিকগুলিকে শেষ করে দিচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। টিআরপিতে পড়ে যাওয়ার কারণে আর সেই ধারাবাহিকগুলিকে এগিয়ে নিয়ে যেতে চাইছে না জি বাংলা। তাই একসাথে একাধিক মেগা টেলিভিশনের (Bengali Television) পর্দা ছেড়ে বিদায় নিচ্ছে।

সম্প্রতি জি বাংলার পর্দায়, নতুন পুরনো নির্বিশেষে বেশ কিছু ধারাবাহিকের শেষ হয়ে যাওয়ার দিনক্ষণ নির্ধারিত হয়ে গিয়েছে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে। একটি জনপ্রিয় ধারাবাহিকে নতুন মোড় এনেও সেই ধারাবাহিকটিকে টেলিভিশনের পর্দায় টিকিয়ে রাখতে পারল না ধারাবাহিক কর্তৃপক্ষ। এবার সেই জায়গাতেই আসতে চলেছে একটি হাই বাজেটের নতুন ধারাবাহিক।

যে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দা থেকে চলে যেতে বসেছে তার নায়িকা একজন অশরীরী অর্থাৎ ভূত। নিজের মেয়েকে সমস্ত বিপদ থেকে আগলে রাখার জন্য মৃত্যুর পরেও ইহলোক ছেড়ে যেতে পারেনি সে। এতক্ষণে হয়তো দর্শকরা বুঝতেই পারছেন কোন ধারাবাহিকটির কথা বলা হচ্ছে। নতুন চমক এনেও স্রোতে ফেরানো যায়নি জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটিকে। শক্তিশালী প্রতিপক্ষের কাছে বাজেভাবে হার মেনেছে এই ধারাবাহিক।

নতুন চমক এনেও হার মানলো ধারাবাহিক

আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় এই ধারাবাহিকের প্লট একেবারে অন্যরকম। ভৌতিক হলেও সেখানেও রয়েছে এক মায়ের মায়া ভরা কাহিনী। সম্প্রতি গল্পে টুইস্ট আনতে ধারাবাহিকের মৃত নায়িকাকে আবারো জীবিত করে ফিরিয়ে আনা হয়েছে। এত বড় চমক এনেও দর্শকদের ধারাবাহিকটির প্রতি আকর্ষিত করা সম্ভব হয়নি। যার ফলে স্লট খালি করে চলে যেতে হচ্ছে আলোর কোলে ধারাবাহিকটিকে।

এই স্লটে আসতে চলেছে নতুন ধারাবাহিক Diamond দিদি জিন্দাবাদ। ইতিমধ্যেই চ্যানেল কর্তৃপক্ষ এই নতুন ধারাবাহিকের প্রথম প্রচার ভিডিও সম্প্রচার করেছে চ্যানেলে। পাশাপাশি ধারাবাহিকটির সম্প্রচারের সময় এবং তারিখ দুটোই স্পষ্ট করেছে ভক্তদের কাছে। খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিচ্ছে দর্শকদের প্রিয় ধারাবাহিক আলোর কোলে এবং সেই জায়গায় সম্প্রচারিত হওয়া শুরু করতে চলেছে Diamond দিদি জিন্দাবাদ।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন