Bangla Serial

অংশুমানকে শাস্তি দিতে নিজের বোনকে ব্যবহার করলো রুদ্র! হৈমন্তীর কথা শুনে চমকে গেল লাবু!

আজকের সমাজে এমন অনেক পরিবার রয়েছে যেখানে মেয়েদের দুঃখ কষ্ট ভালো লাগা মন্দলাগা এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। ঠিক তেমনই একজন মানুষ হলেন জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়কের জেঠিমা হৈমন্তী। তার কাছে মেয়ের চাইতে জামাই অনেক বেশি আপন। সেটাই প্রমাণ করে দিলেন তিনি।

এই মুহূর্তে জি বাংলার পর্দায় এই ধারাবাহিকটি অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। টিআরপি তালিকায় প্রথম স্থানে রয়েছে এই ধারাবাহিকের নাম। বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ফুলকির ওপর হওয়ার সমস্ত রাগ লাবুর ওপর উগড়ে দিচ্ছে রুদ্র। এইবার তার প্রত্যক্ষদর্শী হলো স্বয়ং রোহিত। রুদ্রর এই ভয়ংকর রূপ দেখে অবাক হয়ে গেল সে।

ফুলকি আজকের পর্ব ১৮ জুন (Phulki Today Episode 18 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, লাবুর ওপর এমন অত্যাচার হতে দেখে আর লাবুকে সেখানে ফেলে রাখতে চাইলো না রোহিত। সে তাড়াতাড়ি লাবুকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। সেখানে অপেক্ষা করছিল ফুলকি। সে কিছুতেই দিদির এমন বিপদ জেনেও বাড়িতে চুপ করে বসে থাকতে পারছিল না। এরপর লাবু আর ফুলকিকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসে রোহিত। এই বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি হৈমন্তী।

লাবু, বাড়ি এসে সবাইকে তার ওপর হওয়া অন্যায় অত্যাচারের কথা খুলে বলে। সব শুনে হৈমন্তী লাবুকে বলে, যাই হয়ে যাক না কেন লাবুর হয়নি এভাবে এই অবস্থায় রুদ্রকে একা ফেলে আসা। এসব শুনে রীতিমত অবাক হয়ে যায় লাবু। কারণ তার মায়ের কাছে তার মেয়ের চাইতে জামাইয়ের দাম অনেক বেশি। তার জামাই যদি তার মেয়েকে মেরেও ফেলে তাতেও হৈমন্তীর কিছুই যায় আসবে না। রোহিত বলে এটা তার দিদির নিজের বাড়ি। তাই সে যখন খুশি এবং যতদিন খুশি এখানে থাকতে পারে।

আরো পড়ুন: সত্যি হলো ফুলকির ধারণা! নিজের চোখে লাবুকে অত্যাচারিত হতে দেখলো রোহিত! ধরা পড়ে গেল রুদ্র!

রিকির কথায় অবাক রুদ্র

এরপর রুদ্র আরো রেগে যায়। সে কি করবে কিছু ভেবে উঠতে পারে না। প্রথমেই তার টার্গেট হয় অংশুমান। সে তিওয়ারিকে ডেকে অংশুমানকে গুলি করে মেরে ফেলতে বলে। রুদ্র যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে চলে আসে রিকি। সে রুদ্রকে জানায়, অনেকদিন ধরেই অংশুমানের প্রতি তার মনে অগাধ ভালোবাসা রয়েছে। তাকে ছাড়া রিকি বাঁচবে না। এসব শুনে আর অংশুমানের কোন ক্ষতি করতে পারে না রুদ্র। কারণ এই পৃথিবীতে রুদ্র সবথেকে বেশি তার বোনকে ভালোবাসে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন