বাংলা ধারাবাহিক (Bengali Serial) থেকে পথ চলা শুরু। তারপর পাড়ি জমিয়েছিলেন রুপোলি পর্দায়। বর্তমানে টেলিভিশনের (Television) সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা। যদিও ধারাবাহিক থেকে সরে বোম্বে পাড়ি দিয়েছেন ‘ইচ্ছে নদী’র (Ichche Nodee) মেঘলা ওরফে সোলাঙ্কি রায় (Sonlanki Roy)। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের সোলাঙ্কি। সব ব্যাপারে নিজের মতামত দেওয়া নিয়ে আত্মবিশ্বাসী। তবে ব্যক্তিগত জীবনে একান্ত ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেত্রী।
বেশ কয়েকদিন হল তার দেখা নেই ছোট বা বড়পর্দায়। বর্তমানে বোম্বের স্থায়ী বাসিন্দা। তবে কী ওয়েব সিরিজের কাজে ব্যস্ত তিনি? সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ধারাবাহিকে না ফেরা, বাংলা গল্প, মুম্বাইতে কাজ থেকে চর্চিত প্রেম নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
বাংলায় যখন তার কেরিয়ার মধ্যগগনে তখন স্বাচ্ছন্দ্য ছেড়ে তিনি বেরিয়ে পড়েছেন আকাশ ছুঁতে। ভিতর থেকে কীসের খামতি টের পাচ্ছিলেন অভিনেত্রী? সোলাঙ্কির কথায়,”আমি জীবনে খুব স্বচ্ছন্দ্য পেতে পছন্দ করি না। বরাবরই আমার একটু অ্যাডভেঞ্চার ভাল লাগে, ভিড়ভাট্টা ভাল লাগে। আমি যখনই কারোর সঙ্গে কথা বলি, সবাই বলে বোম্বেতে শান্তি নেই। আমার কিন্তু খারাপ লাগে না। বরং হই হট্টগোল ভাল লাগে। কলকাতায় তো শান্তি। হয়ত কলকাতায় বেড়ে উঠেছি বলে। তবে এখানে আলাদা ধরনের শান্তি আছে।”
বোম্বেতে আপাতত নিজের পায়ের তোলার মাটি শক্ত করার কাজে লেগে রয়েছেন সোলাঙ্কি। একের পর এক অডিশন দিয়ে চলেছেন। কলকাতায় কাজের ধরন ও মুম্বাইতে কাজের ধরনের মধ্যে আকাশপাতাল ফারাক। সেগুলো দেখছেন শিখছেন পরোক্ষ করছেন অভিনেত্রী। মোদ্দা কথা স্বচ্ছন্দ্য ছেড়ে বেরোতেই মুম্বাই যাওয়ার সিদ্ধান্ত তাঁর। নিজেকে পরোক্ষ করে দেখতে চান আর কী কী পারেন।
আরও পড়ুন: নতুন টুইস্ট এনেও শেষ রক্ষা হলো না, শেষের পথে জি বাংলার আরো এক জনপ্রিয় মেগা, সেই জায়গায় আসছে নতুন ধারাবাহিক!
আসছে সোলাঙ্কি অভিনীত নয়া সিরিজ ‘বোকা বাক্সতে বন্দী’
শীঘ্রই হইচইতে আসছে শোলাঙ্কি অভিনীত নতুন সিরিজ বোকা বাক্সতে বন্দী। হইচই অরিজিনাল প্রযোজিত ও দেবালয় ভট্টাচার্য পরিচালিত ছবির মুখ্যচরিত্রে এক ভূমিকায় অভিনয় করবেন অভিনেত্রী। ড্রামা, থ্রিল, অ্যাকশন ও সাসপেন্সে ভরপুর সিনেমা দেখতে উচ্ছ্বসিত দর্শকমহল।
