EntertainmentBangla Serial

অংশু পারমিতাকে এক করতে এগিয়ে এলো লাবু! তার বুদ্ধিতেই এক বড়সড় কান্ড ঘটালো ফুলকি! তাদের সাহায্য করলো রোহিত!

এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের অন্যতম একটি জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় বেশ জনপ্রিয়তার সাথে সম্প্রচারিত হচ্ছে ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকে অভিনয় করছেন নবাগতা নায়িকা দিব্যানি মন্ডল। তার অভিনয়ে প্রত্যেকদিন মুগ্ধ হচ্ছেন দর্শক মহল। সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় বেঙ্গল টপারের স্থান অধিকার করেছে এই ধারাবাহিক। ধারাবাহিকের গল্প হয়ে উঠেছে আগের থেকে আরও বেশি আকর্ষণীয়।

বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, রুদ্রের আসন অনেকটাই টলিয়ে দিয়েছে ধারাবাহিকের নায়িকা ফুলকি। তার প্রচেষ্টায় পুলিশের সম্মুখীন হতে হয়েছে রুদ্রকে। পুলিশের জেরার মুখে প্রথমবার পড়তে হয়েছে নবাবগঞ্জের এমএলএ-কে। যার ফল স্বরূপ রুদ্রর মনে ফুলকির উপর জমে থাকা রাগ আরও দ্বিগুণ হয়ে গিয়েছে। সে এখন নায়িকার উপর প্রতিশোধ নিতে যা নয় তাই করতে পারে।

ইতিমধ্যেই ফুলকির ওপর হওয়া রাগ লাবুর ওপর দেখাতে শুরু করে দিয়েছে রুদ্র। বাড়ি পৌঁছে রুদ্র লাবুর ওপর অত্যাচার করা শুরু করে দেয়। আর সেটা নিজের চোখে দেখে ফেলে রোহিত। সে আর এক মুহূর্ত সেখানে নিজের দিদিকে রেখে আসতে চায়নি। সাথে করে দিদিকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে সে। গোটা বিষয়টা জানতে পেরে হৈমন্তী বলে লাবুর রুদ্রর কাছ থেকে চলে আসা মোটেই উচিত হয়নি।

এর মাঝে পারমিতাকে কান্নাকাটি করতে দেখে খুব কষ্ট পায় ফুলকি আর লাবু। এই দিনেই পারমিতাকে তথা প্রথমবার আংটি দিয়ে নিজের ভালোবাসার কথা জানিয়েছিল। সেটা মনে করে যেতেই কান্নায় ভেঙে পড়ে পারমিতা। তার কষ্ট দেখে ফুলকি মনে মনে ভাবে, যদি একবার অংশুমান নিজের মনের কথাটা পারমিতাকে বলতে পারতো আর পারমিতা যদি অংশুমানকে মেনেনিত তাহলে দুজনে খুব ভালোভাবে জীবনটা কাটাতে পারতো। কিন্তু তার একার পক্ষে এসব করা সম্ভব নয়।

লাবুর কথায় রোহিতকে সব জানালো ফুলকি

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, ফুলকি পারমিতাকে আর এইভাবে কষ্ট পেতে দেখতে পাচ্ছে না। সে চায় পারমিতা অংশুমানের সাথে ভালো থাকুক। ফুলকি লাবুকে বলে এই কাজে সে যেন একটু সাহায্য করে। কারণ অংশুমান সেই কলেজ থেকেই পারমিতাকে পছন্দ করে। লাবু বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবে তারপরে সে ফুলকিকে বলে এই বিষয়ে রোহিত তাকে সাহায্য করতে পারে।

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন