Bangla Serial

Neem Phuler Modhu Today Episode: স্বামীর কৃতি ধরে ফেলল বর্ষা! মুখ বন্ধ করতে তাকে চিরতরে শেষ করে দিল অর্ণব! সমস্ত চক্রান্ত ধরে ফেললো পর্ণা!

Neem Phuler Modhu Today Episode: বর্তমানে বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে অন্যতম জায়গা দখল করেছে। নিম ফুলের মধু (Neem Phuler Modhu) ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা এবং নায়কের চরিত্রে রয়েছেন অভিনেতা রুবেল দাস।

বর্তমান গল্প অনুযায়ী, পর্ণা অর্থাৎ ধারাবাহিকের নায়িকা একটি সাংবাদিকতার অফিসে চাকরি করতে ঢুকেছে। ঢোকা মাত্রই সেই অফিসের বসের কুনজরে পড়ে গিয়েছে সে। অন্যদিকে সৃজন চেষ্টা করছে নানা রকম ভাবে পর্ণার মন জয় করার। কিন্তু বর্তমানে সে পর্ণার কাছে বিবাহিত। তাই চাইলেও তেমন কোন সুযোগ করে উঠতে পারছে না সৃজন। নায়িকার স্মৃতি হারিয়ে যাওয়ার পর থেকে ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

নিম ফুলের মধু আজকের পর্ব ১৫ জুন (Neem Phuler Modhu Today Episode 15 June)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অভিমন্যু পর্ণার সাথে দুপুর বেলা খেতে যাওয়ার পরিকল্পনা করলে পর্ণা বুঝতে পারে না কিভাবে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার যায়। ঠিক তখনই অফিসে খাবার নিয়ে ঢুকে পড়ে সৃজন। সে বলে, পর্ণার বাইরের খাবার সহ্য হয় না। তাই বাড়ি থেকে খাবার পাঠিয়েছে। অতএব এইবারের পরিকল্পনাও ভেস্তে যায় অভিমন্যুর। সৃজন আসায় অনেকটা শান্তি পায় পর্ণা। তারা ঠিক করে সেখান থেকেই সোজা অর্ণবের বাড়িতে যাবে।

বর্ষাকে শেষ করে দিলো অর্ণব

এদিকে অর্ণব আর সোহিনীকে আপত্তিজনক অবস্থায় দেখে ফেলে বর্ষা। এটা দেখার পর আর মোটেই চুপ করে থাকতে চায় না সে। অর্ণব আর সোহিনী নানা রকম ভাবে তাকে ভুল বোঝানোর চেষ্টা করে। কিন্তু তাতে কোন কাজ হয় না। সোহিনী গোটা বিষয়টা বোঝাতে এলে বর্ষা সোহিনীকে চড় মারে। এরপর বর্ষা সোজা নিজের বাড়িতে ফোন করতে উদ্যত হয়। অর্ণব বুঝতে পারে না তার কি করা উচিত। মাথায় কিছু না আসায় ফুলদানি দিয়ে বর্ষার মাথায় মেরে তাকে অজ্ঞান করে দেয়। ঠিক তখনই বেজে ওঠে বাড়ির কলিং বেল।

আরও পড়ুনঃ এনকাউন্টারে মারা গেলো রাজাবাবু! বেরিয়ে এলো রুদ্র! সবার কাছে খারাপ হলো ফুলকি!

অর্ণবের শয়তানি ধরে ফেলল পর্ণা

অর্ণব দেখে বর্ষার দাদা বৌদি এসে হাজির হয়েছে। ভীষণ ভয় পেয়ে যায় সে। দরজা খুলতেই সৃজন অর্ণবকে জামাইষষ্ঠীর দিন যাওয়ার জন্য নেমন্তন্ন করে। তারা বর্ষার কথা জিজ্ঞাসা করলে অর্ণব বলে বর্ষা বাড়িতে নেই একটু বেড়িয়েছে। পর্ণা তখন অর্ণবকে বলে বর্ষা বাড়ি ফিরলেই যেন তাদেরকে একটা ফোন করে। বর্ষার সঙ্গে তাদের জরুরী কথা আছে। এদিকে ভয়ে চিন্তায় পাগল হয়ে যায় নবনীতা। কারণ বর্ষাকে তারা খাটের নিচে লুকিয়ে রেখেছে। এই সমস্ত ঘটনায় বেশ সন্দেহ হয় পর্ণার। সে কি পারবে বর্ষাকে এই চরম বিপদ থেকে রক্ষা করতে?

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন