নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে এর আগে বহুবার অনেক রকম বিপদের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারের সদস্যদের রক্ষা করেছে জি বাংলার (Zee Bangla) ‘ফুলকি’ (Phulki) ধারাবাহিকের নায়িকা। সম্প্রতি সে তার স্যারের গায়ে লেগে থাকা সমস্ত কলঙ্ক ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বর্তমানের সবার কাছে বেশ আদরের পাত্রী হয়ে উঠেছে ফুলকি। চলতি সপ্তাহেও এই ধারাবাহিকটি বেঙ্গল টপারের স্থান অধিকার করেছে।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, এতদিনে ফুলকির মনস্কামনা পূরণ হয়েছে। সে তার লক্ষ্যে কিছুটা হল এগোতে সক্ষম হয়েছে। ধারাবাহিকের নায়িকা ফুলকি বহুদিন ধরেই চাইছিল যাতে তার জামাইবাবু অর্থাৎ রুদ্ররূপ সান্যাল ধরা পড়ে। বর্তমানে তার সন্দেহের ভিত্তিতেই রুদ্রের বিরুদ্ধে চলছে জোরদার তদন্ত। এমনটা চলতে থাকলে রুদ্রর আসল রূপ প্রকাশ পেতে খুব বেশি বেগ পেতে হবে না পুলিশকে। তবে এই কাজটা এত তাড়াতাড়ি এবং এত সহজে কিছুতেই হতে দেবে না রুদ্র।
ফুলকি আজকের পর্ব ১৫ জুন (Phulki Today Episode 15 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রুদ্র জেল থেকে বেরোনোর একটা মোক্ষম প্ল্যান করে। সেই প্ল্যান অনুযায়ী একজন লোককে নকল রাজাবাবু সাজানো হয়। এরপর তাকে এনকাউন্টারে মেরে ফেলা হয়। এখন আর পুলিশের কাছে কোন প্রমাণ নেই। ফলে ছাড়া পেয়ে যায় রুদ্র। তাকে আর ধরে রাখতে পারেনা পুলিশ। এই সবটাই ফোন করে ফুলকিকে জানায় অংশুমান। ফুলকি শোনা মাত্রই বুঝে যায় যে এই সবটাই জামাইবাবুর একটা চাল।
ছাড়া পেয়ে গেলো রুদ্র
রুদ্র ছাড়া পেতেই ফুলকির সন্দেহ এবং চিন্তা দুটোই বেড়ে যায়। ফুলকি ভাবতে থাকে, এত সহজে রাজাবাবু ধরা পড়ে গেলো আবার এনকাউন্টারে মরেও গেলো! এটা কোনভাবেই হওয়াটা সম্ভব নয়। সে দিল্লি পুলিশকে আরও বেশি করে তদন্ত চালাতে বলে কিন্তু প্রমাণ না থাকায় তারাও রুদ্রকে আর ধরে রাখতে পারে না। এরপর ফুলকি রোহিতকে বলে, যেটা হচ্ছে একদম ঠিক হচ্ছে না। এটা জামাইবাবুর নতুন প্ল্যান। রোহিত এসব শুনে ফুলকিকে বাড়াবাড়ি করতে বারণ করে।
রুদ্রর নিশানায় ফুলকি
মাঝে জামাইবাবুর ফোন পেয়ে ঈশিতা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এটা দেখে বেশ সন্দেহ হয়েছিল ফুলকির। রোহিত এবং ফুলকি দুজনেই যে ভয়টা পেয়েছিল এরপর সেটাই ঘটলো। ছাড়া পেয়েই ফুলকি শ্বশুরবাড়িতে এসে ঢুকলো রুদ্র। এরপর রুদ্র এবং ঈশিতা দুজন মিলে বাড়ি প্রত্যেককে বলে, আজ রুদ্রকে যার কথায় ধরে নিয়ে যাওয়া হয়েছে সে হলো ফুলকি। ফুলকির সন্দেহের বসেই রুদ্রকে পুলিশ ধরে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। আজ ফুলকির জন্য রুদ্রর মান সম্মান মাটিতে মিশে গেলো। এসব শুনে ফুলকির উপর প্রচন্ড রেগে যায় হৈমন্তী।
