বৃহস্পতিবার মানে টিআরপি (Trp) ডে। এদিনের বুকের ধুকপুকুনি বেড়ে যায় টেলিদুনিয়ার অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালক- প্রযোজক, কলাকুশলী সকলের। কারণ এদিন সাপ্তাহিক ফলাফল হাতে পাওয়ার দিন। যার উপর নির্ভর করছে রুজি-রুটির ভবিষ্যৎ। টিআরপি নিয়ে উত্তেজনার কমতি নেই দর্শকমহলেও।
গত সপ্তাহ ও এই সপ্তাহের টিআরপির মধ্যে খুব একটা বেশি ফারাক নেই। তবে কমেছে গীতা এলএলবির নম্বর। সেই দরুন অনেকটা এগিয়ে গিয়েছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহে টিআরপির প্রথম পাঁচের পাঁচ নম্বর জলসার দখলে। স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবির প্রাপ্ত নম্বর ৫.৬।
নম্বর বাড়িতে চারে রয়েছে জগদ্ধাত্রী। এই ধারাবাহিকের সঙ্গে যৌথ ভাবে রয়েছে কোন গোপনে মন ভেসেছে। দুটি ধারাবাহিকের প্রাপ্ত নম্বর কাঁটায়, কাঁটায় ৫. ৬। তিন নম্বরে রয়েছে কথা। স্টার জলসার অন্যতম চ্যানেল টপার কথা ও অগ্নিভের ভালোবাসার গল্প। চলতি সপ্তাহে প্রথম তিনে মাথা গলিয়ে মুখরক্ষা করেছে স্টার জলসার।
৬.৪ নম্বর নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে উত্তর কলকাতার দত্তবাড়ির নয়নের মণি পর্ণা ও সৃজনের গল্প। এবং সবাইকে টেক্কা দিয়ে ৭ নম্বর নিয়ে শীর্ষস্থানে বিরাজমান হয়েছে ফুলকি। বর্তমানে ধারাবাহিকের গল্পে চলছে টান টান উত্তেজনা। রোহিত ও ফুলকির কেমিস্ট্রি জমে উঠেছে।
আরও পড়ুন: পায়ে পায়ে এক বছর পার! টলিপাড়ায় জ্বলছে ভালোবাসার ‘ফুলকি’! বছরভর চললো ফুলকির কামাল
এক নজরে সেরা ৫-এর তালিকা-
প্রথম- ফুলকি (৭.০)
দ্বিতীয়- নিম ফুলের মধু (৬.৪)
তৃতীয়- কথা (৫.৯)
চতুর্থ- জগদ্ধাত্রী, কোন গোপনে মন ভেসেছে (৫.৬)
পঞ্চম- গীতা এলএলবি (৫.৪)
