আজ থেকে ঠিক এক বছর আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছিল ফুলকি (Phulki) ধারাবাহিক। পায়ে পায়ে এক বছর পার করলো এই জনপ্রিয় ধারাবাহিক। প্রথম থেকেই
জি বাংলার অন্যতম প্রধান ধারাবাহিকের মধ্যে স্থান অর্জন করেছে ফুলকি। সুন্দর গল্প, চরিত্রদের অসাধারণ অভিনয়, নিত্যনতুন চমক দিয়ে দর্শক মনে সদা সর্বদা বিরাজমান ‘ফুলকির’ ম্যাজিক।
বছর খানেক আগে জি বাংলার পর্দায় ফুলকির প্রোমো আসার পর অনেকেই বলেছিলেন, এই ধারাবাহিক বেশিদিন চলবে না। অনেকে ফুলকি বন্ধ করার দাবিও তুলেছিলেন। অনেকের বক্তব্য ছিল, টেলিপর্দার অন্যান্য ধারাবাহিকের সঙ্গে এই মেগা প্রতিযোগিতায় পারবে না। তাছাড়া, দিব্যানি ও অভিষেকের জুটি নিয়েও অনেকের তেতো মন্তব্য ছিল।
জি বাংলার পর্দায় ভালোবাসার ‘ফুলকি’!

যদিও সবার সমস্ত নেগেটিভ কমেন্ট ধুলিস্যাৎ করে একে একে বাজিমাত করেছে ফুলকি। নিজের স্লটে অন্য চ্যানেলের নতুন, পুরনো সমস্ত প্রতিপক্ষকে হারিয়ে আজও স্লট বিজয়ী ‘ফুলকি’। ‘সন্ধ্যাতারা’ হোক কি ‘বঁধুয়া’ জলসার কোন ধারাবাহিককেই ময়দানে টিকতে দেয়নি ‘ফুলকি’। সবাইকে হারিয়ে দশ গোল দিয়েছে ফুলকি দাস।
প্রথম থেকে আজ পর্যন্ত এক বছরে একবারের জন্যও জি বাংলার এই ধারাবাহিক টপ ফাইভের নিচে যায়নি। শুরু হওয়ার প্রথম সপ্তাহেই দ্বিতীয় পজিশন দখল করেছিল ‘ফুলকি’। নিজের জয় অব্যাহত রেখে সাতবার বেঙ্গল টপার হয়েছে এই ধারাবাহিক এবং ৩৬৫ দিন পেরিয়ে গেলেও আজও একইভাবে টিআরপি তালিকা ও দর্শকমনে প্রিয় জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিক।

আরও পড়ুন: কেরিয়ারের শুরুর দিকে সেট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল সৌরভকে!
পায়ে পায়ে সেঞ্চুরি পেরোতে ‘ফুলকি’ কলাকুশলী দের মধ্যে বেজায় আনন্দ। নিশ্চয়ই তাদের দেখা যাবে সেলিব্রেশনে। ‘ফুলকি’ ধারাবাহিকে আগামী দিনে আসছে আরো নিত্য নতুন চমক। দর্শকদের মনোরঞ্জন দিতে সদা তৎপর ফুলকি দাস। এই ধারাবাহিকের প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের টিম মেম্বারকে অসংখ্য শুভেচ্ছা। দর্শক মহলের ভালবাসা মাথায় নিয়ে এগিয়ে চলুক ‘ফুলকি’।
