Phulki Today Episode: এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় এমন অনেক ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে যেগুলি দর্শকদের অত্যন্ত কাছের। তবে জনপ্রিয়তার দিক থেকে সেই সব ধারাবাহিককে ছাপিয়ে গিয়েছে ‘ফুলকি’ (Phulki)। চলতি সপ্তাহের টিআরপি তালিকা অনুযায়ী লিস্টের এক্কেবারে শীর্ষে অর্থাৎ বেঙ্গল টপারের স্থান দখল করেছে ফুলকি। আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে এই ধারাবাহিকের বর্তমান গল্প।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, অনেক বড় ঝড় বয়ে গিয়েছে রোহিত আর ফুলকির জীবনের উপর দিয়ে। একজন আদর্শ দম্পতির মতন তারা একসাথে একে অপরের পাশে থেকে সেই সমস্ত প্রতিকূলতাকে জয় করে বর্তমানে সুখের মুখ দেখেছে। তবে তাদের এই সুখে প্রতিনিয়ত নজর দিয়ে চলেছে রোহিতের প্রাক্তন স্ত্রী শালিনী। আবার তাদের জীবনে ঝড় সৃষ্টি করতে চলেছে সে।

ফুলকি আজকের পর্ব ৯ জুন (Phulki Today Episode 9 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রোহিতের জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয় একে একে অনেক বড় বড় খেলোয়াররা। তারা প্রত্যেকেই রোহিতকে ভুল বোঝার জন্য তার থেকে ক্ষমা চেয়ে নেয়। এরপর তারা দেখে শালিনীকে। তখন সবাই মিলে শালিনীর প্রশংসা করতে থাকে। তারা ভাবে এখনো হয়তো শালিনী রোহিতের স্ত্রী। এই বিষয়টা একদম সহ্য করতে পারে না অরুণা। সে যখন দেখে, রোহিত বা শালিনী কেউই আসল সত্যিটা জানাচ্ছে না তখন সে নিজেই ফুলকিকে নিয়ে তাদের দিকে এগিয়ে যায়।

ফুলকিকে ভালোবেসে ফেললো রোহিত
অরুণা সবার সামনে গিয়ে বলে, শালিনী নয় এখন রোহিত স্ত্রী হলো ফুলকি। সে একাধারে রোহিতের ছাত্রী আবার অন্য দিকে রোহিতের বিয়ে করা বউ। সবাই সেখান থেকে চলে গেলে রোহিতের মা তাকে বলে, “মেয়েটার সঙ্গে আর অন্যায় করো না। তোমার জন্য কি না করেছে মেয়েটা। ওকে ওর যোগ্য সম্মানটা দাও।” রোহিত মনে মনে ভাবে, সে ফুলকিকে ভালোবেসে ফেলেছে তাই এটা শালিনীকে জানাতে হবে। নইলে ওর সঙ্গে অন্যায় করা হবে।
আরও পড়ুনঃ ‘অভিনয়ে এসেছিলাম বলে ঠাকুরদা গুলি করে মেরে দিতে বলেছিলেন…’, অকপট অভিনেত্রী ছন্দা মুখোপাধ্যায়
রুদ্রর আসল পরিচয় জেনে গেল পুলিশ
এদিকে একটা ফোন আসায় তাড়াতাড়ি বেরিয়ে পড়ে রুদ্র। বিষয়টা ফুলকি এবং অংশুমান দুজনেরই বেশ চোখে লাগে। রুদ্র সোজা চলে যায় তার অফিসে। সেখানে গিয়ে সে দেখতে পায় থানার ওসি এসেছে তার সাথে দেখা করতে। সেই পুলিশ অফিসার তাকে জানায়, “দিল্লি পুলিশ আসছে আমাদের সাথে কথা বলতে। ওরা বোধহয় রাজাবাবু সম্পর্কে কিছু একটা জানতে পেরেছে।” এটা জেনে অত্যন্ত ভয় পেয়ে যায় রুদ্র। কি করবে সে কিছুই ভেবে উঠতে পারে না।
