EntertainmentBangla Serial

‘অভিনয়ে এসেছিলাম বলে ঠাকুরদা গুলি করে মেরে দিতে বলেছিলেন…’, অকপট অভিনেত্রী ছন্দা মুখোপাধ্যায়

টেলিভিশন (Television) দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী ছন্দা মুখোপাধ্যায় (Chanda Mukhopadhyay)। ছোট থেকে বড়পর্দা দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। বর্তমানে বয়স আশির দোর গোড়ায় দাপিয়ে অভিনয় করে চলেছেন অভিনেত্রী।

অভিনেত্রী ছন্দা মুখোপাধ্যায়ের ছেলেবেলা…

বাবা ছিলেন ডাক্তার। মা ছিলেন শিক্ষিকা। এমন একজন সন্তান যে ডাক্তারি ও শিক্ষকতাকে বুড়ো আঙুল দেখিয়ে অভিনয়কে বেছে নিয়ে ধ্যানজ্ঞান করেন। এহেন সিদ্ধান্তের জেরে অভিনেত্রীর দাদু তাঁকে গুলি করে মেরে দেওয়ার কথা বলেন। বাবা-মায়ের থেকেও উৎসাহ পেতেন না নিজের কাজে।

তবে স্বামী ভাগ্য ভাল ছিম সন্ধ্যাদেবীর। উৎপল দত্তের থিয়েটার গ্রূপে কাজ করতেন তিনি। স্বামী নিমাই অপেক্ষা করতেন শো-এর আগে ও পরে। নিজের কাজে স্ত্রীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তিনি। আজও তাই স্বামীর কথা বলতেই চোখের কোণ ভিজে ওঠে অভিনেত্রীর।

অভিনয়কে বেছে নিয়েছিলেন বলে মাঝে খানিক খারাপ সম্পর্ক হয়ে যায় বাড়ির লোকের সঙ্গে। এমন কত রাত কেটেছে যখন অভিনয়ের জন্য একাধিক পুরুস্কার পেলেও, পেটে নেই খাবার। কেরিয়ারের মধ্যগগনে যখন, তখনওকে খালি পেটে অ্যাওয়ার্ড নিতে গিয়েছেন। তবুও হাত পাতেননি কারোর কাছে।

কেরিয়ারের গোধূলিবেলায় ছন্দাদেবী, শেষদিন অবধি অভিনয় করে যেতে চান তিনি

আজ কেরিয়ার শেষের মুখে। তবুও অভিনয় ছাড়ার ইচ্ছে নেই। অভিনেত্রী মতে, ”যতদিন করছি, করতে পারছি… ততদিন করি। ছেলেরা সব বাইরে, বৌবাচ্চা নিয়ে থাকে। আমি একা কী করব বাড়িতে শুয়ে বসে? তাই যতদিন পারব অভিনয় করে যাব।”

Aarvi

আরভি সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর যাবৎ সাংবাদিকতা পেশার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বিনোদন ক্ষেত্রে তার অবাধ গতি। আমার লেখা আরও পড়ুন