বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়তা প্রাপ্ত ধারাবাহিকটি হচ্ছে ‘ফুলকি’ (Phulki)। চলতি সপ্তাহের টিআরপি তালিকাতেও একেবারে তাক লাগিয়ে দিয়েছে এই ধারাবাহিক। বহুদিন পর ফের বেঙ্গল টপার হয়েছে এই মেগা। যতদিন যাচ্ছে দর্শকদের মনে আরো বেশি করে জায়গা করে নিচ্ছে এই ধারাবাহিকের নবাগতা নায়িকা।
সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। ফুলকি যখন প্রথম রোহিতকে বিয়ে করে এই রায় চৌধুরী বাড়িতে পা রেখেছিল, তখনকার সময়ের সাথে এখনকার সময় মিলিয়ে দেখলে বোঝা যাবে বদলে গিয়েছে অনেক কিছু। ধারাবাহিকের নায়ক-নায়িকা অর্থাৎ রোহিত আর ফুলকির ভালোবাসা সমীকরণ আগের চাইতে অনেক বেশি পোক্ত হয়েছে। রোহিতের মনে ফুলকির জন্য অনেকখানি জায়গা তৈরি হয়েছে।
ফুলকি বরাবর তার স্যার রোহিতকে নিঃস্বার্থভাবে অপরিসীম ভালোবেসে এসেছে। রোহিত বুঝতে পারে ফুলকি তাকে ঠিক কতটা ভালোবাসে। কিন্তু সে শালিনীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ তাই নতুন করে শুরু করার কথা মাথায় এলেও সেটা শেষ পর্যন্ত পড়ে উঠতে পারে না রোহিত। তবে ফুলকিও হাল ছাড়ার পাত্রী নয়। সে ঠিক করে ফেলেছে এই জীবনে সে তার স্যারের মন জিতেই ছাড়বে। আর সেটা সে করবে এক নিখাদ ভালোবাসা দিয়ে।
আরো পড়ুন: সবার কাছে অপমানিত হয়ে রুদ্রর কুকীর্তি ফাঁস করলো ঈশিতা! জেঠিমনিকে অমান্য করে চরম কাণ্ড ঘটালো মাস্টার মশাই!
সম্প্রতি দেখা গিয়েছে, ফুলকি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে দিল্লির কুখ্যাত মাফিয়া জামাল ভাইয়ের ডেরায় গিয়ে তার থেকে সুকৌশলে সমস্ত ঘটনা শিকার করিয়ে নিয়েছে। যার ফল স্বরূপ সবাই জানতে পেরেছে রোহিত নিষ্কলঙ্ক। তার বদলে উপহারস্বরূপ একটা সুন্দর সন্ধ্যা ফুলটিকে উপহার দেয় ধারাবাহিকের নায়ক রোহিত।
শালিনীকে উচিত জবাব দিল ফুলকি
ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, এখন আর শালিনীর উপস্থিতিতে ফুলকির কাছাকাছি যেতে দ্বিধা বোধ করে না রোহিত। শালিনীর সামনেই ফুলকির হাত ধরে তার সাথে নাচ করল রোহিত। একেবারে অন্যরকম সুন্দর একটা সন্ধ্যা উপহার দিলো ফুলকিকে। শাকচুন্নি ম্যাডামের সামনে স্যার তার সাথে নাচ করেছে, এটা ভেবেই ভীষণ খুশি হয়ে যায় ফুলকি।
